ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মারধর, আহত ২

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনের নেতাকর্মীরা সকালে সংবাদ সম্মেলন করতে যান ক্যাম্পাসে। এ সময় তাদের বাঁধা দিয়ে হামলা চালায় ছাত্রলীগ। এতে আহত হন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক […]
লিবিয়া উপকূলে শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন শিশুসহ ১৬ জনকে উদ্ধার করতে পেরেছে লিবিয়ার কোস্টগার্ড। উদ্ধারকাজ এখনও চলছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র লিবিয়ার মুখপাত্র ক্রিস্টিন পেত্রের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নৌকা ডুবে শতাধিক মানুষ মারা গেছে। কতজন নিখোঁজ আছে বা মারা গেছে তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে চিকিৎসকদের […]
ওসমানী বিমানবন্দরে ২২ স্বর্ণের বার উদ্ধার, যাত্রী আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার দুবাই থেকে আসা বিজি-২৪৮ বিমানের ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক সাদেকুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ওসমানী বিমানবন্দর সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটটি সিলেট হয়ে […]
বগুড়ায় সাংবাদিক ফাউন্ডেশনে রুবেল সভাপতি, নজরুল সম্পাদক

রের বগুড়ার ফটোগ্রাফার এমআই মিরাজ প্রচার সম্পাদক প্রমূখ। মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার কমিটি গতকাল শুক্রবার অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. আতিকুর রহমান। দৈনিক অর্থনীতির কাগজের বগুড়া জেলা প্রতিনিধি আজিজ আহমেদ রুবেলকে সভাপতি ও সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি, সাপ্তাহিক আজকের তাজা খবর পত্রিকার বার্তা সম্পাদক এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে […]
চট্টগ্রামের ইপিজেড থানায় মামলাবাজ দম্পতি আসমা-কামাল এর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ কসাই গলি এলাকার ছাবের ম্যানসন নিবাসী মামলাবাজ দম্পতি আসমা বেগম (৩০) ও কামাল আকন্দ (৪৫) এর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। মামলা করাই তাদের একমাত্র কাজ। মামলা করে আর্থিকভাবে লাভবান হওয়াই এই দম্পতির পেশা ও নেশা। এই মামলাবাজ দম্পতি মামলা দায়ের করে হুমকী প্রদান পূর্বক প্রতি মামলা বাবদ বিবাদীদের কাছ থেকে […]
বাল্যবিয়ে পন্ড, খাবার মাটিতে ফেলে বিপাকে ভ্রাম্যমাণ আদালত

(স্বদেশ নিউজ২৪.কম) বিয়ের সকল প্রস্ততি সম্পন্ন, লোকজন খাওয়া দাওয়া করছিল, হঠাতই ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে শুরু হয় ছোটাছুটি। বিয়ে বাড়িতে ৪০০ জনের খাবার মাটিতে ফেলে জনতার তোপের মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাল্য বিয়ের আসর থেকে বর-কনে উধাও। তবুও বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে দুইজনকে আটক করে […]
চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি রুপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত চার বছরে ৪১বার বিদেশ সফর করে ৩৫৫ কোটি রুপি খরচ করেছেন। এসময় তিনি ৫২টি দেশে ১৬৫দিন অতিবাহিত করেছেন। তথ্য অধিকার আইনে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে বিদেশ সফরের খরচ জানতে চেয়েছিলেন বেঙ্গালুরুর আরটিআই কর্মী ভীমাপ্পা গদাদ। তার প্রশ্নের জবাবে একথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশের মধ্যে সফরে কত […]
হার না-মানা অন্য এক ‘মালালা’

মাথায় কালো টুপি, পরনে কালো গাউন। চোখে-মুখে আনন্দের ঝিলিক। একটু পরই নাম ডাকবে তাঁর। জীবনের ঝুলিতে জমা হবে সফলতার এক সনদ। ভেতর ভেতর টান টান উত্তেজনা কাজ করছিল তাঁর। যথারীতি একজনের পর একজনকে ডাকা হচ্ছে। তাঁর পালাও এল। সবাই নিজের নাম শুনে মঞ্চে যতটা দ্রুত পায়ে এগিয়ে গেছেন, ততটা দ্রুত তিনি যেতে পারলেন না। একহাতে […]
যুক্তরাজ্য দেখতে চায় সুষ্ঠু নির্বাচন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। আজ শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়–বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এ কথা বলেন। এ সময় তিনি দুই মেয়াদে নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রসঙ্গটিও সামনে আনেন। দুপুরের দিকে যুক্তরাজ্য হাইকমিশনারের বাসায় রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিয়ে ওই সংবাদ সম্মেলন হয়। […]
হল বাড়লো ‘সুপার হিরো’র

এবারের রোজার ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘সুপার হিরো’ ছবিটি মুক্তি পায়। আশিকুর রহমান পরিচালিত এবং হার্টবিট প্রোডাকশন হাউজের প্রযোজনায় এ ছবিটি ঈদের দুদিন আগে মুক্তির জন্য নিশ্চিত হলো। তাই ছবির প্রচার-প্রচারণার জন্য সময় দিতে পারেননি পরিচালক ও ছবির কলাকুশলীরা। ঈদে ৮০টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেলেও গতকাল ছবির হল সংখ্যা বেড়েছে বলে জানালেন […]
অস্ট্রেলিয়ায় ববির ‘বিজলী’

চিত্রনায়িকা ববি এখন অস্ট্রেলিয়ায়। সেখানে তার অভিনীত ‘বিজলী’ ছবিটি দেখানো হবে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ববি। এতে বিজলী চরিত্রে অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, প্রথমে অস্ট্রেলিয়ায় ‘বিজলী’র চারটি শো অনুষ্ঠিত হবে। দর্শক চাহিদার ওপর ভিত্তি করে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশে ‘বিজলী’ দর্শকের অনেক প্রশংসা পেয়েছে। আশা করছি, […]
ঈদের পর সরব ঐন্দ্রিলা

ছোট পর্দার দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ২০০৭ সালের পর টানা ১০ বছর অভিনয়ে বিরতি টানেন। গেল বছরের শেষের দিক থেকে আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন বলে জানান তিনি। ১০ বছর পর অভিনেতা অপূর্বর সঙ্গে ‘বিলাভড’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে তার নতুন জার্নি শুরু হয়। অভিনয়ের পাশাপাশি নাটকের জন্য গল্পও লিখছেন। নির্মাতাদেরও ঐন্দ্রিলার প্রতি আগ্রহ দেখা […]
লন্ডনে মিলি অ্যান্ড টাওয়ারে ভয়াবহ আগুন

পূর্ব লন্ডনের ২২ তলা বিশিষ্ট মিলি অ্যান্ড টাওয়ারের ১২তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বহু দূর থেকে ওই ভবনের আগুনের শিখা দেখা যাচ্ছিল। পূর্ব লন্ডনের আশপাশের অগ্নিনির্বাপকরা এ খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লন্ডনে তখন স্থানীয় সময় বিকাল সাড়ে […]
রুবেলের ব্ল্যাকমেইলের ফাঁদ হাতিয়ার নারী

দুর্বল চরিত্রের পুরুষগুলোকে প্রথম টার্গেট করে রুবেল হাসান। তারপর হাতিয়ার হিসেবে কাজে লাগায় নারী সদস্যদের। তাদের দিয়ে তৈরি করা হয় প্রেমের ফাঁদ। প্রেমের জালে বন্দি করতে পারলেই ব্ল্যাকমেইল শুরু হয়। টাকা, স্বর্ণগহনা এমনকি মোটরসাইকেলসহ অনেক দামি জিনিস হাতিয়ে নেয়। কিন্তু খুব বেশিদূর এগোতে পারলো না রুবেল।অন্যকে জালে আটকাতে গিয়ে নিজেই পুলিশের জালে ধরা পড়লো। গত […]
সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র

সীমান্তে সতর্কাবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওপারে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই দেশে ঢুকছে অস্ত্র ও চোরাচালান পণ্য। যদিও বিজিবি’র তৎপরতায় প্রায়ই জব্দ হচ্ছে অস্ত্র। ঢাকাসহ সারা দেশে বাড়ছে এসব অবৈধ অস্ত্রের ব্যবহার ।ডাকাতি, ছিনতাই, হত্যা থেকে ছোটখাটো ঝগড়া-ঝামেলায় প্রদর্শন করা হচ্ছে অস্ত্র। ছোটখাটো অস্ত্রের পাশাপাশি সীমান্ত পথে আসছে অত্যাধুনিক […]