লিবিয়া উপকূলে শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন শিশুসহ ১৬ জনকে উদ্ধার করতে পেরেছে লিবিয়ার কোস্টগার্ড। উদ্ধারকাজ এখনও চলছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র লিবিয়ার মুখপাত্র ক্রিস্টিন পেত্রের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নৌকা ডুবে শতাধিক মানুষ মারা গেছে। কতজন নিখোঁজ আছে বা মারা গেছে তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে চিকিৎসকদের পাঠানো হয়েছে। তাদের মানবিক সহায়তা দেয়া হয়েছে।

চিকিৎসা সহায়তাকারী সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস জানিয়েছে, মৌলিক সহায়তা দেয়ার জন্য লিবিয়া নয় ইউরোপীয় ইউনিয়নের এগিয়ে আসতে হবে। সাগরে যারা সমস্যায় আছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিতে হবে।
গতকাল শুক্রবারই ইইউ নেতারা অভিবাসী ইস্যুতে একমত হন।

কোনো কোনো সংবাদ মাধ্যমে ইইউ নেতাদের মধ্যে অভিবাসী ইস্যুতে মতবিরোধী রয়েছে বলে জানানো হয়। সেদিনই লিবিয়া উপকূলে নৌকা ডোবার ঘটনা ঘটলো।
আইওএম জানায়, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ক্রিস্টিন পেত্রে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং চিকিত্সকরা গেছেন। তারা সর্বাত্মক সহায়তা করছেন। গতকাল প্রায় সাড়ে তিনশ’ অভিবাসী প্রত্যাশীকে লিবিয়া উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ড।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ