রাঙ্গুনিয়া থেকে ১১ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশ থেকে ১১ মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আলতাফ হোসেন (৪৫)। তিনি উপজেলার মরিয়মনগর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে […]

ঈদে বাংলায় ‘টাইটানিক’

হলিউডের দারুণ জনপ্রিয় ছবি ‘টাইটানিক’ বাংলা ডাব করা হয়েছে। বাংলাদেশের দর্শক এবার ছবির সংলাপগুলো বাংলায় শুনতে পাবেন। লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেট অভিনীত বিশ্বব্যাপী সাড়া জাগানো ছবিটি এবার ঈদের দিন ২২ আগস্ট বেলা তিনটায় দেখা যাবে এটিএন বাংলায়। ছবির পরিচালক জেমস ক্যামেরন। ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবি আয় করেছে ২ দশমিক ১৮ বিলিয়ন ডলার। […]

গ্যালাক্সি নোট ৯ এর প্রি-অর্ডার নিচ্ছে গ্রামীণফোন

স্যামসাংয়ের সহযোগিতায় আজ রোববার থেকে গ্যালাক্সি নোট ৯-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে গ্রামীণফোন। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত এটি চালু থাকবে। গ্রামীণফোন অনলাইন শপ, জিপি এন্টারপ্রাইজ মার্কেট এবং গ্রামীণফোন সেন্টারের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যালাক্সি নোট ৯ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ওশান ব্লু এবং মেটালিক […]

লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নড়াইলের লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) দুপুরে লোহাগড়ার কেমঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে । এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক তসলিম হোসেন, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য আকবর হোসেন […]

পোস্টারেই শাকিবের চমক

ছবির পোস্টার প্রকাশ পেয়েছে। সেই পোস্টার দেখে দর্শকের ধারণা করা মুশকিল ‘ক্যাপ্টেন খান’ ছবিতে কীভাবে বা কী রূপে শাকিব খানকে দেখা যাবে। শাকিবও রহস্যটা ধরে রাখতে চান। চাইছেন না নিজের অভিনীত চরিত্র সম্পর্কে এখনই দর্শকেরা পুরোপুরি ধারণা পেয়ে যাক। বললেন, আর তো মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন একটু অপেক্ষা করুন। তখন দর্শকেরা প্রেক্ষাগৃহে গিয়েই […]

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৪

পাকিস্তানের একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে চারজন নিহত ও ১৩ জন খনির ভেতরে আটকা পড়েছেন। ১২ আগস্ট, রবিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াজিত খান জানান, রবিবার কুয়েটা শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে সান্জডি নামক গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওয়াজিত খান বলেন, ‘এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওখানে আরও ১৩ […]

ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। অবশ্য এই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) এই নেতা। নগাঁও পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট(হেডকোয়ার্টার) সবিতা দাস বলেন, গত ২ আগস্ট নগাঁও পুলিশ স্টেশনে গোহেনের বিরুদ্ধে অভিযোগ করেন ২৪ বছর বয়সী বিবাহিতা এই নারী। পরে পুলিশ তা মামলা হিসেবে নেয়। তিনি বলেন, […]

হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নওশাবা

অসুস্থতার ফলে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গোয়েন্দা হেফাজত থেকে আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও গোয়েন্দা হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, অভিনেত্রী নওশাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর […]

টেকনাফে বিপুল পরিমাণ বিয়ারের ক্যানসহ ২ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফের বড়ইতলি এলাকা থেকে নয়শ ৩৩টি বিয়ারের ক্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার বড়ইতলি গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ কিল্লাপাড়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে মো. রফিক (২৭) ও মোচনী রোহিঙ্গা ক্যাম্পের মো. জাকারিয়ার ছেলে মো. সলিমুল্লাহ (২৩)। অভিযানে নেতৃত্ব দেয়া […]

চারমন্ত্রীর ‘স্বাক্ষর জাল’ করেছিলেন তারা

বিদেশি একটি প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদে দেশের বাইরে একটি কোর্সের জন্য বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছিল। সেই আবেদেন ব্যাপক সাড়াও মেলে। কিন্তু ১৭ ব্যক্তির আবেদনে দেখা যায় স্বাস্থ্য, রেল, খাদ্য, বাণিজ্য মন্ত্রীর সুপারিশপূর্বক স্বাক্ষর রয়েছে। পরে বিষয়টি তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি […]

জার্মান সুপার কাপে হ্যাটট্রিক শিরোপা বায়ার্নের

বিশ্বকাপে তাকে খুঁজে পাওয়া যায়নি। যেন একেবারে নিজের ছায়া হয়ে ছিলেন। শেষ পর্যন্ত দলও পরাজয়ের স্বাদ নিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে। মাঝে বিরতি দিয়ে আবার শুরু হয়েছে ক্লাব ফুটবল। এবার নিজের চিরচেনা রূপে ফিরলেন রবার্ট লেভানডভস্কি। হ্যাটট্রিক করলেন সঙ্গে ক্লাবের হয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললেন। এদিন বায়ার্নের কোচ হিসেবে নিকো কোভাচের প্রথম কোনো […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুসারে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর এবং প্রফেশনাল কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ অক্টোবর থেকে শুরু হবে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের […]

ইন্দোনেশিয়ায় প্লেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলো এক শিশু

ইন্দোনেশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় আরোহী সবাই মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছে ১২ বছর বয়সী এক শিশু। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই ছেলেটির জ্ঞান রয়েছে এবং সে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। রোববার সকালের পাপুয়া নিউগিনির সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় একটি বিমানে ধ্বংসাবশেষ থেকে ওই ছেলেটিকে খুঁজে পাওয়া যায়। রোববার উড্ডয়নের পর ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ […]

বাংলাদেশের মতো হলুদ সাংবাদিকতা বিশ্বের কোথাও আছে কি না সন্দেহ আছে: হানিফ

বিএনপি-জামায়াতের আন্দোলন করার সামর্থ নেই। তাই তারা কোমলমতি শিশুদের ওপর ভর করেছিল। আর এই শিশুদের নাম করে ওই দিন আওয়ামী লীগ অফিসে হামলা করেছিল। তারপরও অনেক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে লেখা শুরু করে। কেন? সাংবাদিকতার নামে এমন হলুদ সাংবাদিকতা পৃথিবীতে আর কোথাও আছে কি না- আমার সন্দেহ আছে। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল […]

চাকরিতে কোটা তুলে মেধাকে প্রাধান্য দেয়ার পক্ষে পর্যালোচনা কমিটি

সরকারি চাকরিতে কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেয়ার পক্ষে মত দিয়েছে কোটা পর্যালোচনায় গঠিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে উচ্চ আদালতের মতামত চাওয়া হবে। আজ সোমবার মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে এ ব্যবস্থা বাতিলের […]