সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় স্কুলের উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ঘাতক ট্রাকটিকে আটক করে তার চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মঙ্গলবার সকালে পারুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম তিথী স্বর্ণকার (১৩)। সে উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক […]
বাংলাদেশকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ফরাসি নির্মাতা

বাংলাদেশের মানুষের আচরণ ও সাংস্কৃতিক বন্ধনে মুগ্ধ ফরাসি প্রামাণচিত্র নির্মাতা ইসাবেলা আন্তনেস। এদেশে যে অনেক ভালো কিছু হচ্ছে সেটা সিনেমার পর্দায় তুলতে ধরতে চান তিনি। বাংলাদেশকে নিয়ে এই নির্মাতা এবার নির্মাণ করছেন ‘হাই টিউনস বাংলাদেশ ডিএনএ’ নামের নতুন সিনেমা। কোনও সংস্থা বা সরকারি আর্থিক সহায়তায় নয়, গণ-অর্থায়নে ছবিটি নির্মাণ করতে চান ইসাবেলা। এই ছবিটির মাধ্যমে […]
সপ্তাহ ব্যবধানে শীর্ষস্থান হারালেন বিরাট

দলের পাশাপাশি ব্যক্তিগত সময়টাও খারাপ যাচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। এজবাস্টনের মতো লর্ডস টেস্টেও হেরে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। দলপতি নিজেও পিঠের ব্যথায় কাতর। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, দ্বিতীয় টেস্টে বড় রান পাননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে […]
সাড়ে ৮ লাখ স্মার্ট মিটার পাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জের মানুষ

ডিজিটাইজেশনের মাধ্যমে গ্রাহক সেবার মান, লোড নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায় ব্যবস্থা উন্নত করতে সরকার সাড়ে ৮ লাখ স্মার্ট প্রিমিটার দিচ্ছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বাসিন্দারা এই স্মার্ট মিটার পাবেন। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় […]
আরও একটি মামলায় জামিন পেলেন খালেদা

মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলাতেও জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নড়াইলের মামলায় জামিনের একদিন পর এই মামলায় জামিন পেলেন তিনি। এ মামলায় জামিন চেয়ে গতকাল আবেদন করা হয়েছিল। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ সাবেক […]
বাংলাদেশের লা লিগার ফ্যানদের জন্য সুখবর

আগামী শুক্রবার শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল প্রতিযোগিতাটি দর্শকরা ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন। রয়টার্স জানিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের ফুটবল প্রেমীরা স্প্যানিশ লিগের আগামী তিন আসর সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। লা লিগার ডিজিটাল স্ট্রাটেজি বিভাগের প্রধান আলফ্রেডো বেরমেজো বলেন, ভারতীয় উপমহাদেশর মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে […]
বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপ অনুযায়ী, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায়বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি। এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো […]
তরুণীর পেট থেকে বেরিয়ে এলো স্বর্ণের বার

সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে তরল পানি খাবার পর তরুণীর পেটের ভেতর থেকে বেরিয়ে এলো ১০টি স্বর্ণের বার। এমন ঘটনায় হতবাক হয়ে যান কাস্টমস কর্মকর্তারাও। সোমবার রাতে এক প্রেস ব্রিফিং-এ ওসমানী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানান, সোমবার সন্ধ্যায় দুই কেজি সাতশ’ ৮৪ গ্রাম স্বর্ণের বারসহ ইয়াসমিন সুলতানা (২৮) নামের এক তরুণীকে আটক করা হয়েছে। ওই […]
চট্টগ্রামে পুলিশ সদস্য লাঞ্ছিত করার ঘটনায় এখনও আটক হয়নি কেউ

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত ও দুর্ব্যবহার করার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এদিকে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় এক ট্র্যাফিক সার্জেন্ট বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন। […]
ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যাপলের সঙ্গী হচ্ছে অ্যামাজন

ট্রিলিয়ন ডলারের ক্লাবে নতুন সঙ্গী পেতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। অন্য আরেক টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন হতে যাচ্ছে এই ক্লাবের দ্বিতীয় সদস্য। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ৯৪০ বিলিয়ন ডলার। অর্থাৎ আর ৬০ বিলিয়ন ডলার যোগ হলেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ ক্লাবে নাম উঠবে অ্যামাজনের। সোমবার অ্যামাজনের শেয়ারের দাম ২ শতাংশ বেড়ে নতুন […]
১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। রুহুল কবির রিজভী বলেন, ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইবো। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় […]
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত শতাধিক পরিবারকে অনুদান প্রদান

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত শতাধিক পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবু তাহের। জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়। এতে সংগঠনটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ […]
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন রতন রুদ্র ও নেজাম উদ্দিন। তাদের দুজনের বাড়িই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। র্যাব-৭ কক্সবাজার […]
বাংলাদেশের ইলিশ, জামাদানি শাড়ি নিয়ে কী বললেন মমতা?

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, বাংলাদেশ থেকে আসা ইলিশ, জামদানি শাড়ি অথবা মিষ্টি দইকে অনুপ্রবেশকারী বলা হতে পারে। ১৩ আগস্ট, সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এভাবেই আবারও আসামের নাগরিক তালিকায় চূড়ান্ত খসড়া সম্পর্কে সুর উঁচা করলেন মমতা। মমতা বললেন, ‘গোটা ব্যাপারটাই বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছুই না।’ তার দাবি ৪০ […]
রাজধানীর খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। . তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি। পুলিশ জানায়, নাগদারপাড় এলাকায় […]