নিজ কর্মীদের হাতেই লাঞ্ছিত ছাত্রলীগ সভাপতি

image 49068 1534252078

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নিজ কর্মীদের হাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ। সভা শেষ হওয়ার পরই হাতাহাতি শুরু হয়। […]

ইতালিতে মোটরওয়ে ব্রিজ ধসে কমপক্ষে নিহত ১১

image 49069 1534252194

ইতালির জেনোভা শহরের পার্শ্ববর্তী একটি মোটরওয়ে ব্রিজ ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে ভারী বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। একটি ভিডিও ফুটেজে দেখে মনে হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে ব্রিজটির একটি অংশ ধসে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী ইতালিয়ান পাবলিক টেলিভিশনকে বলেছেন, ধসে পড়ার সময় ব্রিজের […]

নরসিংদীতে বিয়ের গাড়ি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

image 49059 1534247999

নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলো- সজল (২০), শুভ বর্মণ (৩০), সৌরভ বর্মণ (১২) স্নিগ্ধা (৮), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭) ও অজ্ঞাত ক্যামেরা ম্যান (২৫)। […]

বাংলাদেশে হাজিদের বিমান ভাড়া কেন তিনগুণ?

image 49052 1534245821

হজযাত্রীদের কাছ থেকে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি বিমান ভাড়া আদায় করা হয়। আন্তর্জাতিকভাবে বিমান ভাড়া না বাড়লেও প্রতিবছরই হাজিদের বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে অবিচার ও অযৌক্তিক বলছে হজ্জ এজেন্সিগুলো। ধর্মমন্ত্রণালয়ও বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেও এ নিয়ে কথা বলতেই রাজি নয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একজন সাধারণ যাত্রী বছরের যে কোনও সময় সৌদি আরব […]

মেহতাজ-উপমার ‘তোর সাথে’

image 49055 1534247007

আসছে ঈদে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে জিয়াউদ্দিন আলম ফিচারিং কন্ঠশিল্পী মেহতাজ ও উপমার প্রথম গানের ভিডিও ‘তোর সাথে’। এর আগে মেহতাজ ও উপমা দুজনেই আলাদা আলাদা গান করেছেন। তবে দুজন একসঙ্গে এবারই ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন। গায়কী, সুর সবার ভালো লাগার মতোই হয়েছে বলে মনে করছেন তরুণ এই দুই শিল্পী। ‘তোর সাথে […]

কোনও হুমকি নেই: ডিএমপি কমিশনার

image 49034 1534233537

জাতীয় শোক দিবসের নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনও হুমকি নেই। তারপরও নিয়মানুযায়ী শোক দিবসে রাজধানীজুড়ে দৃশ্যমান এবং অদৃশ্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বললেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার ধানমণ্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্ট ঘিরে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক সমন্বিত […]

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়

130817 aaa

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ২২ আগস্ট সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে সেক্ষত্রে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী […]

প্রথমবার আসিফ-শিরিন শিলা

130825 A

সংগীতশিল্পী আসিফ আকবর এরইমধ্যে নিজে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সেগুলো প্রকাশের পর বেশ প্রশংসাও পেয়েছেন। তবে এবারই প্রথম তার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা। আজ বিএফডিসিতে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শিরিন শিলা জানান, এবারই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করছি। আসিফ ভাইয়ের সঙ্গে মডেল […]

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালকের মৃত্যু

image 49021 1534226189

চট্টগ্রামের সদরঘাট থানার ঝুট র‌্যালি ঘাট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদরঘাট থানার কর্ণফুলী নদীসংলগ্ন ঝুট র‌্যালি ঘাট-২ এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম কামাল উদ্দিন (৪৩)। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডারটি ভ্যানে করে ঘাটে আনা হয়েছিল জাহাজে তোলার জন্য। সিলিন্ডারটি ভ্যান থেকে নামানোর […]

আওয়ামী লীগের আয় ২০ কোটি, ব্যয় ১৩ কোটি

image 49049 1534242300

২০১৭ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা এবং ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা। ২০১৬ সালে দলটির আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। বছর ব্যবধানে দলটির আয় বেড়েছে […]

বঙ্গবন্ধু স্মরণে টিভি পর্দায় ‘কারাগারের রোজনামচা’

image 49040 1534236427

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছেন। বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সব আরাম-আয়েশ ত্যাগ করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে বন্দি জীবন যাপন করেছেন। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলো যে কত বন্ধুর-পথ অতিক্রম করে এগুতে হয়েছে তার কিছুটা আভাস […]

স্পেন থেকে খসে পড়লো আরেকটি তারা

image 49048 1534242093

আরেকটি তারা খসে পড়লো স্পেন দল থেকে। ইনিয়েস্তা ও জেরার্ড পিকের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড সিলভা। ম্যানচেস্টার সিটির এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ফুটবলে ১২ বছরের ক্যারিয়ার সিলভার। ২০০৬ সালে অভিষেকের পর ১২৫টি ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন ডেভিড সিলভা। […]

রণবীর-দীপিকার বিয়ের তারিখ চূড়ান্ত

image 49042 1534237203

বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। চলতি বছরই বিয়ে করবেন এমনটা শোনা যাচ্ছিল। এবার চূড়ান্ত হয়েছে রণবীর-দীপিকার বিয়ের তারিখ। আগামী ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২০ নভেম্বর তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। ইতালির লেক কোমোতেই অনুষ্ঠিত হবে […]

কিশোরগঞ্জে বেঙ্গল এক্সক্লুসিভ শপ এর শোরুম উদ্বোধন

image 49047 1534241737

কিশোরগঞ্জ শহরের বড় বাজারে বেঙ্গল এক্সক্লুসিক শপ এর ৩১তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেঙ্গল এক্সক্লুসিক শপ এর উদ্বোধন করেন বেঙ্গল পলিমার অয়্যারস লিমিটেডের এজিএম হারুন-উর-রশীদ ও এজিএম ফজলে রাব্বি। এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল পলিমার অয়্যারস লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার মন্জুরুল হেলাল, রেজওয়ানুল হক, বেঙ্গল এক্সক্লুসিক শপ ও হৃদয় এন্টারপ্রাইজ এর মালিক ছিদ্দিকুর রহমান প্রমুখ। […]

মোদির জন্য পাত্রী খুঁজবেন ট্রাম্প

image 49041 1534237153

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরে তার স্ত্রীর থেকে আলাদা থাকছেন এমনটা জানার পর তার জন্য পাত্রী খোঁজার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম পলিটিকোর বরাত দিয়ে এমন খবর ছেপেছে এনডিটিভি। পলিটিকোর ওই প্রতিবেদনে টেলিফোনে কথোপকথনের শিষ্টাচারসহ বিশ্ব নেতাদের সঙ্গে ট্রাম্পের ‘কূটনীতিক ‍ভুল’, ‘অশুদ্ধ উচ্চারণ’ এবং ‘অপ্রস্তুত বৈঠক’-এর বিস্তারিত একটি তালিকা তুলে ধরা হয়েছে। […]