বিরোধাদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির […]
নারীঘটিত কারণে ভাইয়ের হাতে ভাই খুন

নারীঘটিত বিরোধের জেরে কুষ্টিয়া সদর উপজেলায় চাচাতো ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই নিহত হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে উপজেলার ঝালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিঠুন (৩৫)। তিনি ওই গ্রামের এনায়েত হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই শিমুল হোসেন পলাতক রয়েছেন। তিনি মাওলা হোসেনের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির […]
বোরকা পরা নারীদের জরিমানার টাকা দেন যে ব্যক্তি

বিশ্বের বিভিন্ন দেশে বোরকা বা নিকাবের ওপর আংশিক বা পুরোপুরি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ওইসব দেশে বোরকা বা নিকাব পরলে জরিমানার বিধান রয়েছে। অর্থের পরিমাণের বিচারে এই জরিমানা হয়তো খুব বেশি নয় কিন্তু এইসব নারীদের জন্য এগিয়ে এসেছেন আলজেরীয় বংশোদ্ভূত এক ফরাসি ব্যক্তি। রাচিদ নেক্কাজ নামের এই ব্যক্তিকে ‘জোরো অব দ্য নিকাব’ বলা হয়। ইউরোপের দেশগুলোর […]
বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না তাদের

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে পলাশ উপজেলার দিকে যাচ্ছিল। আজ(মঙ্গলবার) সকাল সাতটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী ১০০ শষ্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের […]
সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ আইজিপি

পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ছাত্র আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করার জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। ওইসব ঘটনার ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে তারা একটি প্রতিবেদন দেবেন। এরপর কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তা জানা যাবে। গতকাল সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে আসন্ন ১৫ই আগস্ট জাতীয় শোক […]
জামিন নামঞ্জুর, নওশাবা ‘অসুস্থ’

তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নাকচ করেন। নওশাবা অসুস্থতা অনুভব করলে তাকে আদালত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, নওশাবার বমি হয়েছে কয়েকবার। এছাড়া পানিশূন্যতাজনিত […]
অবশেষে কলরেট সমাধান

এক বছরেরও বেশি সময় ধরে টানাপড়েনের পর অবশেষে সমাধান হয়েছে মোবাইল কলরেটের। নতুন কলরেট অনুযায়ী, মোবাইল অপারেটরগুলো ৪৫ পয়সার নিচে কোনো কলরেট নির্ধারণ করতে পারবে না। এই কলরেট সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত হতে পারবে। মোবাইল ফোনের নতুন এই কলরেট নির্ধারণ করেছে সরকার। আজ থেকেই এই কল রেট চালু হচ্ছে। এর আগে দেশের সব মোবাইল ফোন […]
পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর তখনকার রাজাকার বাহিনীর পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক সিকদার, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সোলায়মান মৃধা। গতকাল রায় ঘোষণার সময় […]
হাসপাতাল থেকে তাড়ালেন নার্স, গাছের নিচে সন্তান প্রসব

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত প্রসূতির গাছতলায় সন্তান প্রসবের ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে। অন্য দিকে ঘটনা ধামাচাপা দিতে আলোচিত প্রসূতিকে এক রাত রেখেই ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। দোষী নার্সদের শাস্তির দাবিতে স্থানীয় নারীরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছেন। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. […]
মাদকবিরোধী অভিযান নিয়ে রয়টার্সের অনুসন্ধান

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পুলিশ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রাত সোয়া তিনটার দিকে ঢাকার উত্তরাঞ্চলে রেললাইনের পার্শ্ববর্তী একটি মাঠে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ বলছে, অন্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। তারা ঘটনাস্থল থেকে ২০ কেজি গাঁজাও উদ্ধার করেছে। কিন্তু নিহতের বাবা-মার দাবি, পুলিশ কর্মকর্তারা তাদের থেকে চাপ দিয়ে টাকা আদায় […]
আট ছাত্রের জামিন হয়নি মুক্তির দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংহতি সমাবেশ হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সংহতি সমাবেশের আয়োজন করে। এতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ফ্যাসিবাদী […]
গোলাম সারওয়ার আর নেই

দৈনিক সমকাল সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সাংবাদিক গোলাম সারওয়ার আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৯টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি …রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতার কারণে দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারকে ২৯শে জুলাই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরিস্থিতির অবনতি হলে উন্নত […]
পাবলিক কোর্টে কেন এত মৃত্যুদণ্ড?

চার দিন আগের ঘটনা। ডেডলাইন দিনাজপুর। রবিউল ইসলাম নামে এক সন্দেহভাজন খুনিকে পুড়িয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। তারা তার বাড়িতেও আগুন দেয়। পালিয়ে অল্পের জন্য রক্ষা পায় রবিউলের পরিবারের সদস্যরা। আগুনে পুড়িয়ে মারাটা বিরল।কিন্তু জনতার হাতে গণপিটুনিতে নিহতের সংখ্যা কম নয়। প্রায়শই ঘটছে এই ধরনের ঘটনা। কিন্তু কেন? ‘পাবলিক কোর্টে’ কেন কার্যকর হচ্ছে এত মৃত্যুদণ্ড। […]
সাক্ষাৎকারে অধ্যাপক আনিসুজ্জামান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যায়নি, কোনো দিন যাবেও না

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, রাজনৈতিক দর্শন অপরিহার্য বলে মনে করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেছেন, ‘ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হলেও সেটি সম্ভব হয়নি এবং কখনো মুছে ফেলা যাবে না। মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর যে স্থান সেটি শূন্য হয়নি। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বঙ্গবন্ধুর চিন্তা-চেতনার সঙ্গে পরিচিত হয়ে তরুণ […]
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

টানা দুই ম্যাচ হেরে পাকিস্তান বিদায় নেয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ ও নেপালের। গতকাল সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা। ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে তহুরা খাতুনের গোলে ১-০তে এগিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে নেপালের জালে বল পাঠান ইনফর্ম […]