অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত, দুই জনের লাশ উদ্ধার

নরসিংদীর শেখেরচরের জঙ্গি আস্তানায় সোয়াত টিমের অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আস্তানা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, ধারণা করা হচ্ছে তারা নব্য জেএমবির সদস্য। তবে তারা পুলিশের […]
২০ দলীয় জোট থেকে সরে গেলো দুই দল

২০ দলীয় জোট থেকে সরে গেলো ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এ ঘোষণা দেয় দল দুটি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, শরিকরদেরকে সেভাবে মূল্যায়ন করেনি বিএনপি। ঐক্যফ্রন্ট গঠন নিয়ে বিএনপি ও তাদের নতুন বন্ধুরা যা করেছেন […]
নাবালক রাজাকে ফাঁকি দিয়ে কোহিনূর ‘ছিনতাই’ করেছিল ইংরেজরা!

কোহিনূর। এই মহামূল্যবান রত্নটি এখন ইংরেজদের সম্পত্তি। কিন্তু কোহিনূর নিয়ে গল্পের শেষ নেই। কোথা থেকে এর উৎপত্তি, এর আসল মালিক কে? এসব নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ দাবি করেন, ভারতীয় রাজারা স্বেচ্ছায় কোহিনূর ব্রিটিশ মহারানির হাতে তুলে দিয়েছিলেন। আবার অনেকে দাবি করেন কোহিনূর জোর করে ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশরা। এমন হাজারো জনশ্রুতির মধ্যে এবার আসল তথ্য […]
ব্যাঙের ছাতার মতো গজানো টি-টোয়েন্টি লিগের বিপক্ষে আইসিসি

সারাবিশ্ব জুড়ে এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের জোয়ার চলছে। যার শুরুটা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে। এর বাইরে নুতন ফরম্যাট হিসেবে জন্ম হয়েছে ‘টি-১০’ এবং ‘১০০ বলের ক্রিকেট’ এর। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব টি-টোয়েন্টি লিগ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। আইসিসির অনেক সদস্য দেশই এখন টি-টোয়েন্টি লিগ […]
২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যের সমাবেশ

আগামী ২৩ অক্টোবর মঙ্গলবার সিলেট বিভাগ সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব। এ ছাড়া ঐক্যফ্রন্টের লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় তার নিজ বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি […]
ধুতি পরেই ম্যারাথনে শিক্ষামন্ত্রী! (ভাইরাল ভিডিও)

হিন্দুদের বিজয়া দশমী উপলক্ষে আয়োজন করা হয়েছিল ম্যারাথন প্রতিযোগিতা। আর এই ম্যারাথনে ধুতি পরেই অংশ নেন কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা। শুধু কি তাই? ধুতিকে লুঙ্গির মতো করে পরেছিলেন তিনি। আর তাতেই ঘটল বিপত্তি। মুখ থুবড়ে পড়ে গেলেন দেবেগৌডা।সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জানা গেছে, বিজয়া দশমী উপলক্ষে মহীশূরে আয়োজিত […]
নরসিংদীর শেখেরচরে জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’

নরসিংদীর শেখেরচরে ঘিরে রাখা একটি পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘গার্ডিয়ান নট’। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের অভিযানের নাম বলেন। পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, আপনাদেরকে প্রাথমিকভাবে একটু ধারনা দিচ্ছি। এখানে একাধিক জঙ্গি […]
দাঁতের হলদে ভাব দূর করবে যেসব খাবার

ছোটছোট কিছু সমস্যা প্রতিদিন বিপাকে ফেলে দেয়। সেটা হতে পারে ব্রণ, মুখে দুর্গন্ধ অথবা হতে পারে হলদেটে দাঁত। সমস্যা যাই হোক সমাধানও নিশ্চয় থাকবে। আজ অন্য কোনো সমস্যা নয়, জানানোর চেষ্টা করবো দাঁত হলদে ভাব কমাতে যে খাবারগুলো কাজে দেয়। তাহলে কি খাবার দাঁতের হলদে ভাব কমাবে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো: ১। প্রতিদিন […]
স্কুলের টিফিনে শিশুদের কী খাবার দেওয়া ভাল

শিশুর খাওয়া নিয়ে বায়নাক্কার শেষ নেই। মা-বাবা এ নিয়ে চিন্তিতও থাকেন বেশ। শিশুর ইচ্ছার সঙ্গে মিলিয়ে তাকে খাওয়ানো অনেক সময় কষ্টসাধ্যই। স্কুলের টিফিন হলে তো কথাই নেই। মা-বাবা দুজনেই মিলে ভাবেন, শিশু স্কুলে গিয়ে কী খাবে?কারণ যেসব খাবার খেতে তারা পছন্দ করে, সেগুলো জাঙ্ক ফুড। আমরা চাই না ও সেগুলো প্রতিদিন টিফিন হিসেবে নিয়ে যাক। […]
প্রকাশ্যে আসলেন তিন্নি!

বিনোদন ডেস্ক: শ্রাবন্তী দত্ত তিন্নির ব্যাক্তিগত জীবনের উত্থান-পতন কম বেশি অনেকেরই জানা। বিবাহ বিচ্ছেদ, মিডিয়া থেকে আড়াল হওয়া, মাদকের আসক্তি সব মিলেয়ে তার জীবন হয়ে উঠেছিল বিশৃঙ্খল ও বিপর্যস্ত। তবে সেই জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিন্নি। অনেকদিন পর প্রকাশ্য দেখা মিললো তিন্নির। গতকাল মন্ট্রিলে তিন্নির কাজিন শায়ানা হকের বয়স ষোলো পূর্ণ […]
নকল সিগারেটের কারণে বিপুল পরিমান রাজস্ব হাতছাড়া

চলতি অর্থবছরের বাজেটে নিন্মমানের এক প্যাকেট (১০ শলাকা) সিগারেটের দাম ৩৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ টাকায় সিগারেটের প্যাকেট বিক্রি হচ্ছে। মূলত স্বল্প আয়ের ধূমপায়ীদের টার্গেট করে ৩০টি আঞ্চলিক কোম্পানি এসব সিগারেট উৎপাদন করছে। পরে নকল ব্যান্ডরোল লাগিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেয়া হচ্ছে। আর বিপণন কৌশল […]
ব্যাংক দেউলিয়া হয়ে গেছে: সাঈদ খোকন

ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, মূলধন নেই এমনটা কাম্য নয় উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, জনগণের টাকায় চোর বাটপার লালন পালনের কোন মূল্য নেই। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে পালিয়ে যাবে। সেই টাকা জনগণের। তিনি বলেন, ব্যাংকগুলোকে মূলধন দিচ্ছে সরকার। তাও জনগণের টাকায়৷ এটা কাম্য নয়। জনগণের ট্যাক্সের […]
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন চেয়ে সরকারকে আইনি নোটিশ

সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সংশোধনে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই আইনজীবী রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ১১, ২৫, ২৮, ২৯, […]
সাত দিন বন্ধের কবলে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ সাত দিন বন্ধের কবলে পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম। শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ভারতে সরকারী ছুটি থাকায় ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কার্যক্রম মঙ্গলবার ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্থল বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী বিএসআরএম’র গ্রাহক সমাবেশ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ নিরাপদ স্থাপনা নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার থানা রোডস্থ মেসার্স গফুর’স ট্রেডিং কার্যালয়ে সমাবেশের আয়োজন করে বিএসআরএম ষ্টিল’স। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর ডিভিশনাল ডিপো ইনচার্জ কামাল হোসেন মজুমদার, প্রকৌশলী তাঞ্জিম, ফরহাদ আহাম্মেদ ও গফুর’স ট্রেডিং এর পরিচালক রাইসুল আলম রিপন প্রমুখ। উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ […]