অস্ট্রেলিয়ায় ব্যাটসম্যানদের কাছ থেকে ভাল কিছু চান বিরাট

দলের বোলিং লাইনআপ নিয়ে কোন সমস্যা না থাকলেও আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ব্যাটসম্যানদের কাছ থেকে ঘরের মাঠের ফর্ম প্রত্যাশা করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত বেশ কিছু দিন যাবতই দেশ এবং দেশের বাইরে ভারতীয় বোলাররা ভাল করছেন। কিন্তু বিদেশের মাটিতে ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর কোহলি বলেন […]
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিজ্ঞানীদের ‘রাজনৈতিক উদ্দেশ্য’ আছে: ডোনাল্ড ট্রাম্প

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সংক্রান্ত সাম্প্রতিক গবেষণার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন যে, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষজ্ঞদের কোনো ‘বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে। পৃথিবীর উষ্ণতা ক্রমে বাড়তে থাকার পেছনে আদৌ মানুষের ভূমিকা আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে কিছুদিন আগে প্রকাশিত হওয়া গবেষণায় পরিবেশ বিজ্ঞানীদের […]
রাজীবের মৃত্যু: দুই বাস ও হাসপাতালকে দায়ী করে প্রতিবেদন

সাত মাস আগে রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র রাজীব হোসেনের মৃত্যুর জন্য স্বজন পরিবহন, বিআরটিসি ও শমরিতা হাসপাতালকে দায়ী করেছে সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটি। বুয়েটের অ্যাকসিডেন্ট রিচার্স ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই দায় নিরূপণ কমিটির প্রতিবেদন রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. […]
জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার রায় ২৯ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ২৯ অক্টোবর। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। এর আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলা চালানো যাবে কি না, শুনানি […]
খাশোগি ‘নিখোঁজ’ : ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তুর্কি পুলিশের তল্লাশি

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনা তদন্ত করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তুরস্কের পুলিশ। মঙ্গলবার দীর্ঘ নয় ঘন্টা কনস্যুলেটের ভেতরে অবস্থান করেন তারা। বিদেশী দূতাবাসে এ ধরণের তল্লাশির ঘটনা বিরল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার নজিরবিহীনভাবে তুরস্কের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালায় তুর্কি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ জন তদন্তকারী সৌদি […]
বিতর্কিত ‘হাউজফুল ৪’-এ আলোচিত অক্ষয়ের লুক

সম্প্রতি বেশ কয়েকটি বাজে কারণে বলিউডের হিট কমেডি ড্রামা সিক্যুয়েল ‘হাউজফুল ৪’ সংবাদ শিরোনাম হয়েছে। তার মধ্যে অন্যতম ছবিটির অভিনয়শিল্পী নানা পাটেকার ও পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। আর এ কারণে প্রায় মুখ থুবড়ে পড়তে বসেছিল প্রজেক্টটি। যাই হোক, নানা এবং সাজিদ এখন এই প্রজেক্টের বাইরে। তবে, ‘হাউজফুল ৪’-এর একটা দারুণ মজার ব্যাপার […]
ঢাবির ‘ঘ’ ইউনিটে ডিজিটাল জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। ওইদিনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গঠিত হয়। ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন ও সুপারিশ সোমবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা […]
আগামী ২৯ অক্টোবর গণসমাবেশ করবে ১৪ দল

আগামী ২৯ অক্টোবর রাজধানীর মতিঝিলে বিএনপি-জামায়াতের মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ গণসমাবেশ করবে ১৪ দল। সোমবার সন্ধ্যায় সংসদ ভবনে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান। তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জাতীয় ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন নেতাদের মূল উদ্দেশ্য ক্ষমতার […]
জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়

আজ সকালেই ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সকাল সাড়ে আটটায় ২৩ জনের একটি বহর এসে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জিম্বাবুয়ে দলের সবাই অবশ্য এই বহরে ছিলেন না। সকালে এসেছেন ২৩ জন, বাকি আছেন আরও তিনজন। তারা বিকেল সোয়া পাঁচটা নাগাদ ঢাকায় পা রাখার কথা। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলা থাকায় দলের সঙ্গে আসতে পারেননি […]
সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা: হাইকোর্টের রায় আজ

আজ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন,রায় ঘোষণার জন্য মামলাটি আজকের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে গত ১১ অক্টোবর সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে […]
নির্বাচনে কী ভূমিকা রাখবে জাতীয় পার্টি ও হেফাজত?

দেবদুলাল মুন্না : ভোটের রাজনীতিতে এরশাদের জাতীয় পার্টির একটা শক্ত ভিত্তি আছে। এরশাদ ও রওশন এরশাদের মধ্যে বিভেদ তৈরি হলেও এমন পরিস্থিতি দলটির জন্য নতুন নয়। বিএনপির গত শাসনামলের শেষের দিকে এরশাদ ও বিদিশার মধ্যেও এমন বিভক্তি দেখা গিয়েছিলো। গতকাল সোমবার দৈনিক যুগান্তরে আবদুল গাফফার চৌধুরী লিখেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী […]
নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি

নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুই বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ পাঁচটি দল। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম বলেন, ‘আমরা গোয়েন্দা রিপোর্টের […]
মডার্ন হারবালের আয়োজনে সম্পুর্ণ ফ্রি ট্রেনিং ও সার্টিফিকেট কোর্স

ডা. আলমগীর মতি’র পরিকল্পনা ও পরিচালনায় সম্পুর্ণ ফ্রি ট্রেনিং ও সার্টিফিকেট প্রদান। প্রতি শুক্রবার সকাল ১০টায়। মডার্ন হারবাল গ্রুপ, মগবাজার চৌরাস্তা। ডা.মুকুল-০১৭১২৫৬১৬৭৯ ডা.হানিফ-০১৭১৫২২৯৩৪৭ ডা.জুয়েল-০১৭১৬৫৬৪১০১
প্রথমবারের মতো গান গাইলেন মোশাররফ করিম

প্রথমবারের মতো রওনক হাসান পরিচালিত ধারাবাহিকে গান গাইলেন মোশাররফ করিম। টম ক্রিয়েশনস প্রযোজিত ‘বিবাহ হবে’ ধারাবাহিকের নাটকের সূচনা সংগীত গেয়েছেন তিনি। তার সঙ্গে আরো গেয়েছেন তার স্ত্রী জুঁই করিম ও অভিনেতা আহসান হাবীব নাসিম। গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। ধারাবাহিকটির শূটিং একটানা ১১ […]
চলে গেলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেন

টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিল গেটসের দীর্ঘকালের সহকর্মী পল অ্যালেন আর নেই। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মার্কিন উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন ধরে ‘নন-হজকিন লিম্ফোমা’ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। এই মার্কিন উদ্যোক্তার মৃত্যুতে প্রযুক্তির দুনিয়ায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার […]