ইভিএমের বিকল্প নেই: ইসি সচিব

শীর্ষ নিউজ, ঢাকা: নির্বাচনে কারচুপি বন্ধে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন। রোববার বেলা ১১ টার দিকে নির্বাচন কমিশন ইন্সটিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে পারস্পারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। […]
ইসি মাহবুব তালুকদারের ছুটি রহস্যজনক: বিএনপি

শীর্ষ নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে ছুটি নিয়েছেন তা ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ রোববার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেবকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তা সন্ত্রাসী আচরণ […]
চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে মাশরাফিবাহিনী

একটা সময় জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের অন্যতম কঠিন প্রতিপক্ষ। ২২ গজের লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা মানেই ছিল মর্যাদার লড়াই। তবে সময় যত গড়িয়েছে পরিস্থিতিও ততটাই বদলেছে। এখন বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ের জন্য বড় একটা ব্যাপার। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হার মানে বাংলাদেশের জন্য লজ্জা। দেশের মাটিতে সর্বশেষ খেলা ১৩টি ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারেনি বাংলাদেশ। ২১ অক্টোবর, রবিবার শুরু […]
সিমের নম্বর ঠিক রেখে অপারেটর বদল, আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজের মোবাইল নম্বর ঠিক রেখে অন্য অপারেটরের ভয়েস ও ডাটা প্যাকেজ ব্যবহারের সুবিধা নেয়ার সেবা এমএনপির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে তিনি এই সেবা উদ্বোধন করেন। আপনি কোনও অপারেটরের সিম ব্যবহার করছেন, কিন্তু ওই অপারেটরের কল চার্জ বা ডাটা চার্জ বেশি এবং একই সময়ে অন্য অপারেটরের চার্জ কম। আপনার ইচ্ছে হচ্ছে […]
রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুর শ্যামলী মহাসড়কে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় […]
পুকুর ঘাটে বসে এই গান লিখেছিলেন হুমায়ূন: শাওন

“কইন্যার চিরল বিরল চুল/ তাহার কেশে জবা ফুল— সেই ফুল পানিতে ফেইলা কইন্যা করলো ভুল! একটা ছিল সোনার কইন্যা মেঘবরণ কেশ…’। আমার দাদা বাড়ির পুকুর ঘাটে বসে একটা অংক খাতার রুলটানা কাগজে আমাকে উদ্দেশ্য করে এই গান লিখেছিলেন হুমায়ূন।” নিজের ফেসবুকে এই তথ্য জানালেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। গানটির সুর করেছেন মাকসুদ জামিল […]
মোবাইল ফোন ধরলেও ১০, করলেও ১০ টাকা ছিল: প্রধানমন্ত্রী

আজ যারা মোবাইল ফোনে এক টাকা- দুই টাকায় কথা বলার সুযোগ পাচ্ছেন। একসময় তাদের এই সুযোগ ছিল না। কারও সঙ্গে মোবাইলে কথা বলতে হলে ফোন ধরলেও ১০ টাকা, করলেও ১০ টাকা ছিল। আমার নিজেরও সেই অভিজ্ঞতা আছে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে নম্বর ঠিক রেখে অপারেটর বদল বা এমএনপি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে […]
মোংলায় পৌঁছেছে মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের মরদেহ

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনের শেষ ইচ্ছা পূরণে তার মরদেহ মোংলায় নিয়ে যাওয়া হয়েছে।বেশ কিছুদিন অসুস্থ থেকে ২০১৭ সালের ২০ অক্টোবর ইতালির ভিচেঞ্চায় মারা যান ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পাওয়া ফাদার মারিনো।রোববার ভোর ৫টায় তার্কিশ এয়ারলাইন্স’র ফ্লাইটে করে ফাদার মারিনো রিগনের মরদেহ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সকাল সাড়ে ৮টায় […]
‘৫০০ ট্রেন এলেও লাইনের ওপর থেকে সরানো যাবে না’

পাঞ্জাবের অমৃতসারের ভয়াবহ দুর্ঘটনায় চালক বা অন্য কোনও রেলকর্মীর কোনও দোষ নেই। সাফ জানিয়েছে দিয়েছে ভারতীয় রেল। শুধু তাই নয়, এজন্য কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে না বলেও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আনন্দবাজারের। শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। শনিবার তিনি জানান, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তা কোনও […]
ভোট দিলে আবার আসবো, না দিলে আফসোস নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়ন ধরে রাখতে হলে, দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে নৌকায় ভোট দেবেন। ভোট দিলে আবার আসবো না দিলে আফসোস নেই। কারণ আমার লক্ষ্য ছিল টানা ক্ষমতায় থাকতে পারলে উন্নয়ন দৃশ্যমান হবে। আমাদের সে আশা পূরণ করেছি। নিজেদের টাকায় পদ্মাসেতুর তৈরির যে যুগোপযোগী সিদ্ধান্ত আমরা নিয়েছি এই একটি সিদ্ধান্ত সারাবিশ্বে […]
রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে করা মাইলফলক একটি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ১৯৮৭ সালে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি ‘লঙ্ঘন’ করেছে রাশিয়া। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালাবে আর আমরা বসে থাকবো সেটা হতে পারে না। নেভাদায় একটি নির্বাচনী র্যালি শেষে সাংবাদিকদের ট্রাম্প […]
ব্যারিস্টার মঈনুল হোসেনকে ক্ষমা চাওয়ার আহ্বান

বেসরকারি টিভি চ্যানেল ৭১ টেলিভিশনের টকশো একাত্তর জার্নালে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ৫৫ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত, তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে মইনুল […]
ইরানে একসঙ্গে দুই মন্ত্রীর পদত্যাগ

ইরানের দুজন মন্ত্রী একসঙ্গে শনিবার পদত্যাগ করেছেন। এদিন দেশটির সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি পদত্যাগ করেছেন। পরে তারা দুজন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন। খবর পার্সটুডের। এই দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের […]
উত্তরখানে গ্যাস লাইনে আগুন: চলে গেল সাগরও

রাজধানীর উওরখানে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ সাগর (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে সাগরের মা পূর্নিমা […]
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন লেগে একই পরিবারের তিনজনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। ২০ অক্টোবর ভোরে (শনিবার) দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফেনীর দাগনভূঞা উপজেলার মোমিনুল হক খান (৫৭) এবং সোনাগাজী উপজেলার দুই ভাই মোশারফ (৩০) ও আনোয়ার (৩৫) এবং জামালপুরের ইব্রাহীম। স্থানীয় ব্যবসায়ী বাদশা এবং জিয়া জানান, রাত ২টার […]