যাচ্ছি, তবে যাচ্ছি না: অর্থমন্ত্রী

image 53846 1540370473

জাতীয় সংসদের শেষ অধিবেশনে আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সংসদ অধিবেশনে নিজের দেয়া বক্তব্যে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন না বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিজের দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমি আর নির্বাচন করছি না। সম্ভবত এটাই […]

সাতক্ষীরায় ডায়াগনস্টিক সেন্টারে তরুণীর ঝুলন্ত মরদেহ

884819844

সাতক্ষীরা শহরের পালাশপোল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিক আবু সাইদকে আটক করেছে পুলিশ। ২৪ অক্টোবর, বুধবার সকালে শহরের নাহার ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীর নাম তামান্না খাতুন (২১)। তিনি কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। […]

দগ্ধ কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয়: প্রধানমন্ত্রী

800500336

আগুনে দগ্ধ কাউকে যেন চিকিৎসার জন্য আর বিদেশ যেতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ অক্টোবর, বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। ৫০০ শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটে বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতিসহ উন্নততর চিকিৎসা ব্যবস্থা থাকবে। […]

সিলেটের সমাবেশ থেকে আজ কী বার্তা দেবে ঐক্যফ্রন্ট?

image 53840 1540367250

জাতীয় ঐক্যফ্রন্টের মাঠের কর্মসূচি সিলেটে সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এই সমাবেশ ঘিরে এখন দেশের রাজনৈতিক অঙ্গন তো বটেই, সাধারণ মানুষের দৃষ্টিও সিলেটে। নেতারা এ সমাবেশ থেকে কোন কর্মসূচি ঘোষণা করেন কিংবা কী বার্তা দেন- সেদিকেই সবার আগ্রহ। সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বুধবার বেলা ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে মঙ্গলবার […]

মাশরাফির মডেল ফারিন

image 53839 1540365756

বাংলাদেশের ক্রিকেটের স্বপ্ন পুরুষ মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। এক লড়াকু যোদ্ধার নাম মাশরাফি। কোটি বাঙালির প্রিয় নাম মাশরাফি।এবার সেই স্বপ্নের ক্রিকেটারের বিপরীতে অভিনয় করলেন মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিকাশ-এর একটি বিজ্ঞাপনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের। গেলো ১৪ অক্টোবর রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। নির্মাণ […]

চার–চারটি লাশ! পুলিশের তেমন মাথাব্যথা নেই

a55af0b1285916f22fd2dd12b3eb705a 5bd0032462cc2

ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন পুরিন্দা গ্রামের বেশির ভাগ মানুষ কাপড় তৈরি ও ব্যবসার সঙ্গে যুক্ত। প্রায় সবাই নিজের বাড়িতে থাকেন। শুধু ১১ অক্টোবর ওই গ্রামের পশ্চিম পাড়ায় আয়নাল হাজির বাড়ির দোতলায় ভাড়াটে হিসেবে ওঠে একটি পরিবার। পরিবারটির কর্তা ফারুক হোসেন নিজেকে ‘নাইট কোচে’র চালক বলে পরিচয় দেন। গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের মানুষের সামনেই ফারুক হোসেনসহ চারজনকে […]

ঘুমালেও টাকা দেবে অফিস

79c3c3607fb0edcf0f7e5e10af956be1 5bd0053146515

রাতে ঠিকমতো ঘুম হয়? যাঁরা চাকরি করেন, অনেকেই প্রতিষ্ঠানের কাজের চাপে-দুশ্চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে প্রতিষ্ঠানের কর্মীদের রাতের ঠিকমতো ঘুমের খোঁজখবর রাখা হয়। যাঁরা রাতে ঠিকমতো ঘুমান, তাঁদের জন্য বোনাস পর্যন্ত দেয়। জাপানের একটি বিয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রেজি ইনকরপোরেশন এ রকম সুযোগ দেয়। ‘হিন্দুস্তান টাইমস’–এর প্রতিবেদনে জানানো হয়, সপ্তাহে […]

ঢাকায় রাতে তল্লাশির নামে নারীকে হেনস্তা

5d6a6516f4ad0b547c948d1b80a6871a 5bcffb76af1b7

ঢাকার রাস্তায় গভীর রাতে পুলিশের চৌকিতে তল্লাশির নামে এক নারী হেনস্তার শিকার হয়েছেন। এই নারীর সঙ্গে দুর্ব্যবহারের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি যিনি ছড়িয়ে দিয়েছেন, ফেসবুকে তাঁর পরিচয় রাকিব রাজ। পরনে ঢাকা মহানগর পুলিশের পোশাক, ব্যাজে নাম মিজানুর। তিনি নিজেকে বাংলাদেশ পুলিশের একজন কনিষ্ঠ কর্মকর্তা বলেও পরিচয় দিয়েছেন। রাকিব রাজ ফেসবুকে […]

‘না খেলে ফিট থাকা যায় না’

73246072c815e08f243bf8d99261006f 5bd01a169cb0f

প্রশ্ন: আপনার আঙুলের চোটের ঘটনাপ্রবাহে কিছু বিষয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। আপনি হয়তো একটা বলছেন, বোর্ড বলছে আরেকটা, সংবাদমাধ্যমেও নানা রকম কথা আসছে। যেমন আপনি কখনোই বলেননি যে এশিয়া কাপে বোর্ড আপনাকে জোর করে খেলিয়েছে। বরং আগেই বলেছেন, ওটা আপনার সিদ্ধান্ত ছিল। তারপরও এ নিয়ে ভিন্ন আলোচনা আছে। এসব অস্পষ্টতার কারণ কী? সাকিব আল হাসান: দেখেন, […]

রাষ্ট্রপতির ক্ষমা, তবুও ৯ বছর কারাগারে

Azmat Ali Jamalpur Jail 24 10 18 2

উচ্চ আদালতকে অবহিত না করায় রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পেয়েও গত ৯ বছর ধরে কারাভোগ করছেন জামালপুরের ৭০ বছরের বৃদ্ধ আজমত আলী। দীর্ঘ আইনি লড়াই করেও কারাগারের চার দেয়াল থেকে তাকে মুক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা। এই অবস্থায় তারা সহায়তা চেয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের। এমন ঘটনায় আইন বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে […]

‘হয়রানি’ সত্ত্বেও বিপুল জনসমাগমের প্রত্যাশায় জাতীয় ঐক্যফ্রন্ট

oikkojot

সরকারবিরোধী নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। ধারণা করা হচ্ছে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে নতুন বার্তা দেবে ঐক্যফ্রন্ট। জনসভার মঞ্চে টানানো ব্যানারে লেখা হয়েছে ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট এর উদ্যােগে জনসভা’। […]

সমুদ্র রক্ষায় সম্মিলিত প্রচেষ্টায় জোর প্রধানমন্ত্রীর

image 53686 1540181745

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সামুদ্রিক এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধে সম্মিলিত প্রচেষ্টা দরকার।’ আজ বুধবার রাজধানীতে হেডস অব এশিয়ান কোস্টগার্ডস অ্যান্ড মেরিটাইম এজেন্সিজ (এইচএসিজিএএম)-এর ১৪তম উচ্চপর্যায়ের সভার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আমাদের সামুদ্রিক এলাকায়ও মাদকদ্রব্য পাচার, মানব পাচার, অবৈধ অস্ত্র পাচার, অবৈধভাবে মৎস্য আহরণ, জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি […]

দেখা যাবে কি দেব-কোয়েল জুটিকে?

image 53835 1540363647

সুপারস্টার দেব ও কোয়েল মল্লিক জুটি বেঁধে একটা সময় অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। আবারও নতুন ছবিতে এই জুটিকে দেখার সম্ভাবনা উঁকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। কোয়েলের জায়গায় হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসেছেন নায়কেরই প্রেমিকা রুক্মিণী। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। ছবিটি প্রযোজনা করার কথা ছিল […]

এতিম শিশুকে এ কেমন নির্যাতন?

image 53836 1540363703

ফেনী শহরতলীর শর্শদি এলাকায় প্রিয়াংকা আক্তার নামে ৬ বছরের এক কন্যা শিশুকে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ ওঠেছে পালিত মার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শিশুটিকে কাঁদতে দেখে জোহরা আক্তার নামে এক নারী তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ শিশুটির পালক মা শাহেলা আকতার শাহিনীকে আটক করেছে।জানা যায়, শিশুটির পালিত মা চলচ্চিত্রের অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের অভিনেত্রী শাহানা […]

‘বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ’

image 53833 1540362670

‘‘আমি দর্শকের জন্য ছবি নির্মাণ করি। সব সময় চাই দর্শক হলে এসে গল্প উপভোগ করুক। সেকারণে আমি গণমাধ্যমে ছবির গল্প নিয়ে কখনোই কথা বলি না। তবে এইটুকু বলতে চাই গল্পের সঙ্গে মিল রেখেই ‘মাতাল’ নামটি রাখা হয়েছে। সম্পূর্ণ বাণিজ্যিক ধারার এই ছবিটি দর্শকের জন্য  বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ।’’ কথাগুলো বলছিলেন ড্যাশিং ডিরেক্টর খ্যাত শাহীন সুমন।গতকাল মঙ্গলবার […]