সংলাপ চেয়ে এবার প্রধানমন্ত্রীকে বি. চৌধুরীর চিঠি

সংলাপ চেয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী)। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে বি. চৌধুরীর সভাপতিত্বে বিকল্পধারার প্রেসিডিয়াম সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পাশাপাশি সভায় সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বি. চৌধুরী। […]
ড. কামাল এখন বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কামালকে স্নেহ করতেন। তাকে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বানিয়েছিলেন। বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে এমপি বানিয়েছিলেন। কিন্তু সেই ড. কামাল সাহেব এখন বঙ্গবন্ধুর খুনিদের পক্ষাবলম্বন করেছেন। মঙ্গলবার দুপুর থেকে সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলায় পৃথক দু’টি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে […]
সাধারণ যুবককে বিয়ে করে রাজপদবী ছাড়লেন জাপানের রাজকুমারী

জাপানের রাজকুমারী আয়াকো রাজপরিবারের বাইরে কেই মোরিয়া নামের এক সাধারণ যুবককে বিয়ে করে রাজকীয় পদমর্যাদা ছাড়লেন। গতকাল সোমবার দেশটির রাজধানী টোকিওর মেইজি মন্দিরে এক ঐহিত্যবাহী অনুষ্ঠানে এই বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইন। দেশটির সম্রাট আকিহিতো’র মৃত চাচাতো ভাই তাকামাদো’র তৃতীয় মেয়ে হলেন ২৮ বছর বয়সী আয়াকো। আর ৩২ বছর বয়সী […]
৫০ বছর পর কেন মাটি খুঁড়ে বের করা হলো গাড়িটি?

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার অঙ্গরাজ্যটির স্বীকৃতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি টাইম ক্যাপসুল তৈরির সিদ্ধান্ত হয় ১৯৫৭ সালে। তখনকার জনপ্রিয় সেডান গাড়ি ‘প্লাইমাউথ বেলভেডিয়ার’কেই বেছে নেয়া হয় টাইম ক্যাপসুল হিসেবে। গাড়িটির নাম দেয়া হয় ‘মিস বেলভেডিয়ার’। খবর আনন্দবাজার। অঙ্গরাজ্যটির টালসা শহরের একটি আদালতের সামনের লনে সিমেন্ট দিয়ে ঢালাই করা একটা ভল্টে ভালো করে প্লাস্টিক দিয়ে মুড়ে ভরে রাখা […]
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছেন সাকিব-তামিম

তবে বর্তমান বাংলাদেশ ক্রিকেট যে পাঁচ খুঁটির ওপর দাঁড়িয়ে আছে বলা হয় সেই পাঁচ খুঁটির প্রধান দুটি খুঁটিই হচ্ছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সাকিব তামিম ছাড়াই চলমান জিম্বাবুয়ের সঙ্গে খেলছে বাংলাদেশ। এই দু’জনকে ছাড়াই জিম্বাবুয়েকে ৩-০ ম্যাচে সিরিজ হারিয়েছে টাইগাররা। সাকিব-তামিম যে দলে নেই সেটা মনেই হয়নি […]
বিসিএসের আবেদনে ভুল থাকলে সংশোধনের সুযোগ

ওয়ানডেতে টাইগারদের কাছে ধবল ধোলাই হয়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনও ম্যাচেই খেলা হয়নি রুবেল হোসেনের। ডাগ আউটে বসেই তাই উপভোগ করতে হয়েছে দলের জয়। বাকি আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেকের দলে থেকে স্মরণীয় করে রাখতে চাইবেন দলের সবাই। ওয়ানডেতে আনফিট থাকা রুবেল হোসেনও তাই টেস্ট সিরিজে ফিরতে মরিয়া। […]
‘ভিসা অ্যামনেস্টি’ প্রকল্পের সময় বাড়িয়েছে ইউএই

সংযুক্ত আরব আমিরাতে চলমান `ভিসা অ্যামনেস্টি’ প্রকল্প চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া প্রকল্পটি ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ এক বিবৃতিতে জানায়, প্রকল্পটি গ্রহণের জন্য অতিরিক্ত একমাস দেয় হয়েছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড নাগরিকেশনে ফেডারেশন ও পোর্টস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত […]
প্রথমবারের মতো ডিজিটাল ট্যাক্স চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুনভাবে ডিজিটাল ট্যাক্স আরোপের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। প্রতিটি প্রতিষ্ঠানের স্থানীয় আয়ের ওপর এই কর নীতি ২০২০ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। শিল্পোন্নত দেশটির এমন পদক্ষেপ আধুনিক যুগে কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাজ্য ছাড়া আরও প্রায় ১২টি দেশ নতুন কর নীতি চালুর উদ্যোগ নিচ্ছে। মূলত নিজেদের রাজস্ব আয় […]
প্রধানমন্ত্রীর সংলাপে যাবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে যোগ দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জন নেতা। মঙ্গলবার বিকেল ৪টায় মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ তথ্য জানিয়েছেন। তবে এই ১৬ জন কারা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাননি। সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। […]
দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের সিঙ্গাপুর: তোফায়েল আহমেদ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল এবং ৪১ সালের মধ্যে হবে উন্নত বাংলাদেশ। আর ২০ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে, সেখানে রেললাইন হবে। দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের সিঙ্গাপুর। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের ডামুড্যা পূর্বমাদারীপুর সরকারি কলেজ মাঠে এক সুধী […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বার্নিকাট। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ […]
সংবিধান পরিবর্তন এক মিনিটেই হতে পারে: ড. কামাল

সারোয়ার জাহান : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, আলোচনার মাধ্যমেই বোঝা যাবে সরকার কতটা প্রস্তুত, কোন কোন ইস্যুতে তাদের দ্বিধা আছে।তবে তারা (সরকার) সংবিধানের বিষয়গুলোকে তুলতে চাইবেন, কিন্তু এই সংবিধানকে তো তারাই সংশোধন করেছেন, সংকীর্ণ স্বার্থে ব্যাপারগুলো যোগ করেছেন।সংবিধান এবং আইন পরিবর্তন তো কোনা ব্যাপারই না, এক মিনিটেই তা হতে পারে। বিবিসি বাংলাকে […]
বিদেশিদের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মালেই আর নাগরিক হতে পারবে না: ট্রাম্প

অন্য দেশের বাসিন্দা এবং অননুমোদিত অভিবাসীদের সন্তান যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মালেই আমেরিকান নাগরিক হতে পারবে না। বিদেশিদের জন্য এই সুবিধা না রাখতে একটি নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, একটি নির্বাহী আদেশ জারির মাধ্যমে […]
৩০০ কোটি রুপির মালিক অটোরিকশাচালক!

পাকিস্তানের করাচির একজন অটোরিকশাচালক মোহাম্মদ রশিদ। তার একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল। কিন্তু তার ওই অ্যাকাউন্টে তিনি কোনো সময় কোনো লেনদেন করননি। কিন্তু হঠাৎ তার অ্যাকাউন্টে কীভাবে যেন ৩০০ কোটি রুপি জমা হয়েছে। মোহাম্মাদ রশিদ প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তার অ্যাকাউন্টে এত রুপি। বিষয়টি নিশ্চিত করতে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা থেকে ফোন আসে তার কাছে। […]
তরুণ শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের দূত: স্পিকার

তরুণ শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের দূত দাবি করে জাতীয় সংসেদর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তরুণরাই ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গড়ে তুলবে সমৃদ্ধশালী ভবিষ্যত বাংলাদেশ। ৩০ অক্টোবর, মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে ইউনিভারসিটি অব লিবারেল আর্টস- এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের প্রত্যেক নাগরিক তথ্য-প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে […]