টেলি সামাদ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক দিন ধরে তার বাবা খাবারে কোনো রুচি পাচ্ছিলেন না। পরে ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন। গত সপ্তাহের মঙ্গলবার অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা […]
রাজনীতিতে শোবিজ তারকা

১৯৬১ সালে ছাত্র রাজনীতি শুরু করেন ড্যাসিং হিরো সোহেল রানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হলে থাকা কালে স্বাধীনতা অন্দোলনের সঙ্গেও যুক্ত হন এই তারকা। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করছেন তিনি। বরিশাল-১ আসনে মহাজোটের পক্ষে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনীত হয়েছেন। চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুকও আওয়ামী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত আছেন। […]
আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা হাজার কোটি দশ দিনের জন্য সেনা মোতায়েনের পরিকল্পনা

ভোটের দায়িত্ব পালনের জন্য ইসি’র কাছে প্রায় হাজার কোটি টাকা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি’র বাজেট রয়েছে ৭০২ কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা খাতে বাজেট প্রায় ৪০০ কোটি। আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর চাহিদা পূরণ করতে ইসি’র নির্বাচনী বাজেট প্রায় দ্বিগুণ করতে হবে। এদিকে ২৩শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের পরিকল্পনা […]
চট্টগ্রাম-২ আসনে আপেল নিয়ে নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের পেয়ারুল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীক পেয়ে নৌকার বিরুদ্ধে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে তিনিই একমাত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কারের খড়গ মাথায় ঝুললেও পিছিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন পেয়ারুল। তার ভাষায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে বিদ্রোহী প্রার্থী […]
খালেদার রিটে আদেশ আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আজ আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রিটের শুনানি নিয়ে আজ আদেশের দিন ধার্য করেন। বেলা সাড়ে দশটা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত শুনানি […]
কাল থেকে নির্বাচনী প্রচারে নামছেন হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। গতকাল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, তফসিল ঘোষণার পর আগামী ১২ই ডিসেম্বর […]
কাদের-ফখরুল পাল্টাপাল্টি

আইএসআইয়ের সঙ্গে বৈঠক ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনে বসে তারেক রহমান আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকায় মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গোপন বৈঠক করেছেন। এইসব বৈঠকের অর্থ হচ্ছে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। নোয়াখালীতে এক প্রেস ব্রিফিং-এ ওবায়দুল কাদের এসব […]
জেনুইন নির্বাচন চেয়ে ইউরোপীয় দূতদের বিবৃতি

দলমত, গোত্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং সত্যিকারের (জেনুইন) নির্বাচন নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় থাকা ইউরোপের দেশগুলোর জ্যেষ্ঠ কূটনীতিকরা। আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনে গতকাল এক যৌথ বিবৃতিতে ২৮ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য রাষ্ট্র এবং নরওয়ে ও […]
নির্বাচনে আপনারা তো ইনশাআল্লাহ হেরে যাচ্ছেন

সরকারের আয়ু শেষ হয়ে আসছে মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে বলেছেন ৩০শে ডিসেম্বরের নির্বাচনে আপনারা তো ইনশাআল্লাহ হেরে যাচ্ছেন। এরপর জনগণ আপনাদের কীভাবে দেখবে সেই কথাটাও একটু ভাবুন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘রাজনীতি ও মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব […]
বৃটিশ পার্লামেন্টে ব্রেক্সিট ভোট স্থগিত

ভয়াবহভাবে পরাজিত হওয়ার মুখে বৃটিশ পার্লামেন্টে ব্রেক্সিট ভোট স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তিতে পৌঁঁেছছেন তিনি তা ভোটে দেয়ার কথা ছিল। কিন্তু কোনো সন্দেহ নেই যে, বৃটিশ পার্লামেন্টের এমপিরা ওই চুক্তি প্রত্যাখ্যান করবেন। কয়েক সপ্তাহ ধরে তিক্ত সমালোচনা ও পার্লামেন্টে কয়েক দিনের বিতর্কের পর এমনটাই স্পষ্ট হয়েছে। এরই প্রেক্ষিতে […]
এরশাদ বিদেশে, দায়িত্বে কে?

সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি উড়োজাহাজে তিনি রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এপিএস মো. মনজুরুল ইসলাম ও ব্যক্তিগত স্টাফ আব্দুল ওয়াহাব। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য এরশাদ সিঙ্গাপুর গেছেন। চিকিৎসা শেষে দ্রুতই দেশে […]
‘এগুলো সবার জন্য চমক হয়ে থাকবে’

চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। এরইমধ্যে ধারাবাহিকভাবে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। বিশেষ করে আরফিন রুমি, ইমরান ও কাজী শুভর সঙ্গে জুটি বেঁধে ভালো সফলতা পেয়েছেন তিনি। পাশাপাশি তার কণ্ঠের একক গানগুলোও প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। এদিকে নতুন গানের বাইরেও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করে থাকেন পূজা। পাশাপাশি প্লেব্যাকও করেছেন বেশ […]
প্রতীক পেয়ে প্রচারযুদ্ধে প্রার্থীরা

নির্বাচনী প্রতীক পেয়ে প্রচারযুদ্ধে নেমেছেন প্রার্থীরা। গতকাল সকাল থেকে প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ করার পর তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারে নামেন। প্রচারণার প্রথম দিনে প্রতীক নিয়ে মিছিল, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রার্থীরা। প্রচারণা ঘিরে বিচ্ছিন্ন হামলা-সংঘর্ষের ঘটনাও ঘটে। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির প্রচার মিছিলে পুলিশের হামলা ও গুলির অভিযোগ করেছে বিএনপি। কুমিল্লায় দুই পক্ষের […]