ঈদে আসছে দারা খানের ‘ওগো প্রিয়জন’

dara khan swadeshnews24

স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: সম্প্রতি গাজীপুরের মনোরম লোকেশনে শুটিং সম্পন্ন হলো দারা খানের ‘ওগো প্রিয়জন’ গানের মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন মাসুম, সঙ্গীত পরিচালনায় ছিলেন জনি। গানটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল আনান খান ও দোলন, সাথে ছিলেন নবাগত সোহেল তাজ। গানটির শিল্পী দারা খান বলেন, অনেক দিন থেকেই […]

জীবন মানে…..

lubna smriti rjsaimur swadeshnews24

জীবন মানে….. লুবনা স্মৃতি জীবন মানে হলি খেলার সুখ নব বধূর লজ্জা মায়া মুখ, ডোাম ঘরের ঐ পঁচা, গলা লাশ নিজের দেখা প্রথম সর্বনাশ।। জীবন মানে তুমি আর আমি পাওয়া-পাওয়া লালসার ভান, কাঁচের চুড়ি, লাল টিপ আর বেনারশি শাড়ি বাসি ফুলের কুঁড়িয়ে পাওয়া ঘ্রাণ।। জীবন মানে একটু খানি আয়ু দায়িত্বের এক বিশাল অপমান, শেষের বেলা-হেলা […]

হঠাৎ ছেলেধরা আতঙ্ক, নিহত ৩, গণপিটুনি থেকে রক্ষা পায়নি পাগলও

atongko

সারাদেশে ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে গেল বৃহস্পতিবার নেত্রকোনায় শিশুর কাটা মুণ্ডু নিয়ে পালানোর সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার একদিন পরেই ঢাকার কেরাণীগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত দুই যুবক আহত হওয়ার পর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আজ শনিবার রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় একই কারণে এক […]

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

182134 pani

সকালে স্থানীয় বাজারে চুল কাটাতে গিয়েছিল দুই চাচাতো ভাই তানজিন আহম্মেদ ও জিহাদ হোসেন। এর পর আর বাড়ি ফেরা হলোনা তাদের। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাস্তার পাশের ডোবার পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী দুই চাচাত ভাই। শনিবার বেলা ১১টা দিকে তারা মারা যায়। নিহতরা হলো উপজেলার চকেরকান্দা গ্রামের হজরত আলীর ছেলে তানজিন আহম্মেদ ও […]

টেন্ডার ভাগাভাগি নিয়ে অন্তকোন্দলে জাবি ছাত্রলীগ

182150 jabi

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের টেন্ডার ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে শাখা ছাত্রলীগের শীর্ষনেতারা। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ কমিটিতে অছাত্রদের নেতৃত্বে স্থবির হয়ে পড়েছে শাখা ছাত্রলীগের কার্যক্রম। কেন্দ্র ঘোষিত কিছু কর্মসূচিগুলোতে কদাচিৎ তৎপরতা দেখা গেলেও তাতে উপস্থিতির সংখ্যা নগন্য। সাংগঠনিক কর্মসূচির চেয়ে টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারই যেন নেতৃত্বের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্রিয় […]

ফ্রান্সে পানিতে বিষাক্ত পদার্থের অস্তিত্ব, সতর্ক থাকার নির্দেশ

182146 water

পারমানবিক বোমা বানানোর প্লান্টের বিষাক্ত রেডিয়েশন এবং মানুষের দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক পদার্থ ‘Tritium’ ফ্রান্সের দক্ষিণের এবং পশ্চিমের ২৬৮টি মিউনিসিপালিটির সরবরাহকৃত পানিতে মিশে গেছে। যে যে এলাকার পানিতে এসব বিষাক্ত পরমানবিক বর্জ্য মিশেছে তা হলো, Orleans, Blois, Tours, Angers, Nante, Choisy-le-roi, Val-de-Marne এবং রাজধানী প্যারিস সংলগ্ন Ile-de-France সহ মোট ২৬৮টি মিউনিসিপ্যালিটির সরবরাহকৃত পানিতে এসব বিষাক্ত […]

ইজিবাইক থেকে নামিয়ে ধর্ষণের পর ছাত্রীকে নৃশংসভাবে হত্যা

182141 ay

মাদারীপুরে দশম শ্রেণির মাদ্রাসা ছাত্রী দীপ্তি আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, দীপ্তিকে একটি ইজিবাইকের চালক ইজিবাইক থেকে নামিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি গুম করতে একটি পরিত্যক্ত পুকুরে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়। আজ সকালে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত […]

গাড়ি দুর্ঘটনায় নিহত শিশু শিল্পী শিবলেখ

182125 siblekh

সংকটমোচন হনুমান’ আর ‘শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পায় শিশু শিল্পী শিবলেখ সিং। এর বাইরে কয়েকটি টিভি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছে সে। এবার এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে শিবলেখ সিং। ধীরেন্দ্র কুমার শর্মা নামের এই তারকার আত্মীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য বাবা-মাকে সঙ্গে নিয়ে ছত্তিশগড়ের বিলাসপুর থেকে […]

এইচএসসিতে ফেল করায় আত্মহত্যা

182142 b 26

এইচএসসি পরীক্ষায় ফল খারাপ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাসেল (১৭) নামের এক শিক্ষার্থী। শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা পৌর শহরের চরকলোণী এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল মালেকের ছেলে। নিহত রাসেলের স্বজনরা জানান, এ বছর বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি […]

একসঙ্গে ইমরান-টয়া

182128 imrans

নতুন গানের ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আর এবার তার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। ইমরানের সঙ্গে সাত বছরের বন্ধুত্ব টয়ার। কিন্তু এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। গানটির শিরোনাম ‘ক্ষয়’। ¯েœহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। এখানে ইমরানের সহশিল্পী কলকাতার জনপ্রিয় শিল্পী শুভমিতা। সংগীতার ব্যানারে ঈদ উপলক্ষে […]

ইমরান-টয়ার ৮ বছরের বন্ধুত্বের ‘ক্ষয়’

imran toya swadeshnews24 rjsaimur

ইমরান মাহমুদুল ও ভারতের শুভমিতা ব্যানার্জির একসঙ্গে গাওয়া ‘ক্ষয়’ গানটির ভিডিও নির্মাণ করা হচ্ছে। সেই ভিডিওতে মডেল হলেন ‘লাক্স তারকা’ মুমতাহীনা টয়া। গত বৃহস্পতিবার ঢাকার লোকেশনে গানটির ভিডিওর শুটিং শুরু হয়েছে। ইমরান ও টয়ার বন্ধুত্ব প্রায় আট বছরের। কিন্তু একসঙ্গে পর্দায় কাজ হয়নি দুজনের। এবারই প্রথম ইমরানের গানে মডেল হলেন টয়া। মডেল ও অভিনয়শিল্পী টয়া […]