আরএফএল কর্মকতা হত্যার মূলহোতা বাবুসহ গ্রেপ্তার ৩

rhl stuff murder

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকতা কামরুল ইসলাম হত্যা ঘটনার মূলহোতা আব্দুল হক রনি ওরফে বাবুসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাদের আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়। আটক অপর দুজন হলো মো. সুজন ও মো. আউয়াল হাওলাদার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে […]

শেষ বেলায় মাঠে নেমেই ফিরলেন সাকিব

134422 sakib

চট্টগ্রাম টেস্টের শেষ দিনটিকে নাটকীয় দিন বললেও ভুল হবে না। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। প্রথম সেশনে একটি বলও হয়নি। সোমবার বেলা ১টায় দ্বিতীয় সেশনে মাঠে নামে দুই দল। মাত্র ১৩ বল পর আবারও বৃষ্টির বাগড়া। একদিকে মাত্র চার উইকেট তুললেই ম্যাচটি নিজেদের করে নিতে পারবে আফগানিস্তান। অন্যদিকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও […]

হিমায়িত গরুর মাংস আমদানি প্রক্রিয়া বন্ধের দাবি ১০ সংগঠনের

goruru mangsho

বিদেশ থেকে হিমায়িত গরুর মাংস আমদানি প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন গরুর মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত ১০টি সংগঠন। সংগঠনগুলোর নেতারা বলছেন, বিদেশ থেকে গরুর মাংস আমদানি করলে দেশীয় উদ্যোক্তা ও প্রান্তিক খামারিরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ফলে বিশাল যুব সমাজ তথা উদ্যোক্তারা বেকার হয়ে পড়বেন। যার প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, খাদ্য […]

পাল্টাপাল্টিতে উত্তাল জাবি

jahangir nagar

উন্নয়ন মহাপরিকল্পনা নিয়ে পক্ষে-বিপক্ষে এবং পাল্টাপাল্টি আন্দোলনে উত্তাল হয়ে ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ প্রকল্প বাস্তবায়নে ‘বিঘ্ন সৃষ্টি’ ও ভিসির বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেছে ভিসিপন্থি শিক্ষক সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। অন্যদিকে একই সময়ে ৩ দফা দাবি আদায়ে গণসঙ্গীতের আয়োজন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে মৌন মিছিলটি […]

প্রিয়াঙ্কা কে অন্যের সঙ্গে অন্তরঙ্গ দেখে কেঁদেছিলেন নিক

priyanka nik

গেল বছরের নভেম্বরে মালাবলদ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। বিয়ের পর থেকেই এই জুটিকে নিয়ে নানান কথা শোনা গিয়েছিল। সংসার টিকবে কিনা তা নিয়ে বিশ্লেষণ করেন সমালোচকরা। এখনও অনেক কানাঘুষা শোনা যায়। যদিও ছবিতে জনপ্রিয় এই জুটির ভালোবাসাভরা বিভিন্ন মুহূর্ত দেখে মোটেও মনে হয় না সংসারে শান্তির কমতি আছে। […]

অজিদের জয়ের নায়ক স্মিথ

australia

দীর্ঘ ১৮ বছরের খরা কাটালো অস্ট্রেলিয়া। রোববার ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়েছে অজিরা। আগের দিনের ২ উইকেটে ১৮ রান নিয়ে পঞ্চম দিনে জয়ের জন্য ৮ উইকেটে ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রায় অসম্ভব লক্ষ্যটা পাড়ি দিতে লড়াই করার চেষ্টা করেন জো ডেনলি, জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলাররা। […]

মায়ের সঙ্গে প্রেম, ধর্ষণ থেকে রেহাই পায়নি মেয়েও

Dhorshon bg2019010219471620190505015107

মা ও মেয়ে দু’জনকেই ধর্ষণ করেছে খোকন মিয়া। দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাস দিয়ে মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণের এক পর্যায়ে চোখ পড়ে মেয়ের দিকে। শেষ পর্যন্ত মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। অতঃপর রোববার দিবাগত রাতে সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে […]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

firoz USA BD Student

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোররাতে ইস্ট ব্যাটন রুজে এক প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন মি. লাকি’স ভ্যালারো গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। নিহত মো. ফিরোজ-উল আমিন (২৯) লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটির ওপর পিএইচডি করার পাশাপাশি ওই গ্যাস স্টেশনে […]

আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে ইভিএম

bd election

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় বেশকিছু ইভিএম পুড়ে গেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। ফায়ার […]

মোহাম্মদপুরে ২২ কিশোর আটক

image 52695 1538889855

কিশোর গ্যাং নিশ্চিহ্নের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২২ কিশোরকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা সূত্র জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড্ডা দেয়ার সময় ২২ কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকের বয়স ১৮ এর কম। […]

একসাথে কাজ করবে ইলিয়াসের স্টেজ ফর ইয়ুথ এবং আইসিটি ডিভিশন

stage for youth rj saimur swadeshnews24

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: জনপ্রিয় কন্ঠশিল্পী ইলিয়াস হোসেনের উদ্যোগে গড়ে ওঠা এই প্লাটফর্মটির নাম ‘স্টেজ ফর ইয়ুথ। তরুণদের জন্য যাত্রা শুরু করলো আরও একটি প্লাটফর্ম। যেখানে তরুণরা নিজেদের মেধা ও সৃষ্টিশীলতাকে তুলে ধরবে সবার সামনে, সবার জন্য। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে উদ্বোধন হলো স্টেজ ফর ইয়ুথের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী […]

কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

48889 sakib

আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। রোববার ম্যাচের চতুর্থ দিনে আফগানিস্তান ২৩ রান যোগ করে অল আউট হয়েছে। ৯০.১ ওভারে ২৬০ রান করতে সক্ষম হয় আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে সৌম্য সরকার ওপেন করলেও দ্বিতীয় ইনিংসে মাঠে […]

চট্টগ্রাম পরিবহন মালিকদের একাংশের ধর্মঘট চলছে

ctg bus

৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ। পরিবহন ধর্মঘটের কারণে সকালে গণপরিবহন সংকটে চাকরিজীবী ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। আজ রোববার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ডাক দেয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ। এর আগে ৯ দফা দাবি মেনে […]

সিরিয়ায় ৩০ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র: এরদোয়ান

Turoshko President

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন। তুরস্কের এসকিসেহির শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান শনিবার আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠানোর বিষয়টি তুরস্ক […]

শোভন-রাব্বানীর ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ!

shovon rabbani chatraleague

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন বলেও খবর ছড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার […]