সাকিবের পাশে অনন্য রেকর্ডে রশিদ খান

afganistan test bangladesh

অনন্য এক রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন রশিদ খান। চট্টগ্রাম টেস্টে অর্ধশতকের সঙ্গে বল হাতে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন এ আফগান তারকা। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন রশিদ খান। তার আগে এ কীর্তি দেখিয়েছেন ইংল্যান্ডের স্ট্যানলি জ্যাকসন (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯০৫), পাকিস্তানের ইমরান খান (ইংল্যান্ডের বিপক্ষে, […]

আওয়ামী লীগের ১৫০ নেতাকে শোকজ করা হচ্ছে

obaidul kader 2

উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন এমন দেড়শ জনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রসেস […]

কাউন্সিলের তারিখ ঘোষণা কাদেরের

image 58850 1546356795 1

দলের নেতৃত্ব নিয়ে টানাপড়েনের মধ্যেই ৩০শে নভেম্বর কাউন্সিলের তারিখ ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। গতকাল এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, পদ পদবির লোভ তার নেই। দলের নেতাকর্মীরাই পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন। ওদিকে সংসদে বিরোধী দলের নেতা নির্বাচন করতে আজ সংসদীয় দলের বৈঠক ডেকেছেন রওশন এরশাদ। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে দলে যোগদান […]

বাংলাদেশে আসছেন সুস্মিতা সেন

118533 susmita

বাংলাদেশে আসছেন বলিউড ডিভা সুস্মিতা সেন। বাংলাদেশের একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সুন্দরী প্রতিযোগিতার মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। এর আসরে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ। তারই চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুন্দরী সুস্মিতা। এরই মধ্যে প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে […]

উত্তর কোরিয়ার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লিংলিং

ghurnijhor ling ling

দক্ষিণ কোরিয়ার পর এবার উত্তর কোরিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লিংলিং। আশঙ্কা করা হচ্ছে লিংলিং এর প্রভাবে ফসলের ক্ষতি হতে পারে উত্তর কোরিয়ায়। যা থেকে তৈরি হতে পারে খাদ্য ঘাটতিও। শনিবার দক্ষিণ কোরিয়ায় আঘাতের পর ঘণ্টায় ১শ ৪০ কিলোমিটার গতি নিয়ে লিংলিং এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত […]

আট উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন করবে বিএনপি

mirza fakhrul islam alamgir 625642026

আগামী ১৪ই অক্টোবর হতে যাওয়া আটটি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে বিএনপি। শনিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ১৪ই অক্টোবর যে আটটি উপজেলায় নির্বাচন হবে সেগুলোতে আমরা দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি বিএসএমএমইউ হাসপাতালের ভাইস […]

সেই সাকিবভক্ত গ্রেপ্তার

sakib al hasan cricker

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের খেলা চলাকালীন ফুলের তোড়া নিয়ে মাঠে ঢুকে যাওয়া সেই সাকিবভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করে বিসিবি। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান জানান, এ ব্যাপারে উপ- কমিশনার (পশ্চিম) মো. ফারুকুল ইসলামকে […]

রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা অবৈধ: ফিরোজ রশীদ

firoz rashid jp

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই দলের চেয়ারম্যান। রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা অবৈধ। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা চলাকালে সংবাদকর্মীদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন। কাজী ফিরোজ রশীদ বলেন, পার্টির চেয়ারম্যান হিসেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চিঠি […]

জীবনে তার মতো সুন্দরী চোখে দেখিনি: অমিতাভ

waheeda rehman amitabh bachchan

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তাকে অনুসরণ কিংবা অনুকরণ করেন এমন ব্যক্তির সংখ্যা নেহায়েত কম না। তবে তিনিও যে কাউকে না কাউকে অনুসরণ করেন এটা অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের দুজন অনুসরণীয় ব্যক্তির কথা ফাঁস করেছেন অভিনেতা। অমিতাভ বলেন, ওয়াহিদা রেহমান তার চোখে সবচেয়ে সুন্দরী নারী। ওয়াহিদা রেহমানকে একজন সম্পূর্ণ ভারতীয় নারী বলা যায়। […]

হলমার্ককে ব্যবসার সুযোগ দিতে চায় সরকার: অর্থমন্ত্রী

lotus kamal 1536669054516

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপসহ ঋণ জালিয়াতি প্রতিষ্ঠানগুলোকে আরেকবার ব্যবসার সুযোগ দিতে চায় সরকার। তবে সে সুযোগ কিভাবে দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। সচিবালয়ে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার বিকেলে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, হলমার্ক, বিসমিল্লাহসহ যেসব প্রতিষ্ঠান ঋণ জালিয়াতি করেছে […]

আজ অমর নায়ক সালমান শাহ’র ২৩তম মৃত্যুবার্ষিকী

image 275 86214

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তাকে হারানো ২৩ বছর হয়ে গেল। ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই তার ছবি চোখের সামনে ভেসে উঠবেই। চলচ্চিত্রের মানুষেরা বলেন, ‘আজও কেউ পূরণ করতে পারেননি সালমান শাহের শূন্যস্থান।’ এখনও চলচ্চিত্রের আলোচনা হলেই উদাহরণ স্বরূপ […]

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন

hon mugab

জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ৯৫ বছর বয়সে মারা গেছেন। বিবিসিকে তার পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছে। তারা জানিয়েছে, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন। এপ্রিল থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৭ সালের নভেম্বরে সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। জিম্বাবুয়ে স্বাধীন হওয়ার পর […]

চট্টগ্রাম টেস্ট: চালকের আসনে আফগানিস্তান

afganistan test bangladesh

সাকিব আল হাসান পেস-স্পিনার সমালোচনায় কান দিতে চান না বলেই স্পিন নির্ভর একাদশ সাজিয়েছেন। যে একাদশে নেই কোনও পেস বোলার৷ জয়ের জন্য যা করা লাগে সেটাই করবেন অধিনায়ক। এটাই তো সত্য। চট্টগ্রামের উইকেটও যে স্পিনারদের স্বর্গ সেটা সবারই জানা। আফগানিস্তানেরও নিশ্চয় অজানা না। সাকিবের যা কথা তাই কাজ। বাংলাদেশ দলে কোনও পেসার না থাকলেও আফগানিস্তানের […]

রাইজিং স্টার গ্রুপ এবং ‘স্পার্কল কুইন’ এর মিটআপ পার্টি অনুষ্ঠিত

rising star meetup

স্বদেশ নিউজ২৪.কমঃ আজ রাজধানীর ধানমন্ডিতে জাঁকজমক আয়োজনে তরুণ উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ রাইজিং স্টার গ্রুপ এবং ‘স্পার্কল কুইন’ এর মিট আপ পার্টি অনুষ্ঠিত হয়েছে। এবারও রাইজিং স্টার কম্বাইন্ড গ্রুপের মেম্বারদের নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অংশগ্রহন করেছে, তবে ছেলেও অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ টিভি, রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ২৪ এর […]

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

rohinga passport

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চত করেছেন। আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)। তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা। এছাড়া বুধবার পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন আরও […]