যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যুবলীগের এক ডজন নেতাকে খুজঁছে পুলিশ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। তিনি দাবি করেছেন, তাকে ঘিরে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য। তিনি বলেন, প্রকাশিত সংবাদে যেখানে লেখা আছে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার […]
লাখ কোটি টাকায় আরো দুই মেট্রোরেল প্রকল্প অনুমোদন

সরকারি আবাসিক ভবনে আর গ্যাস সংযোগ না দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে করণীয় নির্ধারণে বেশকিছু নির্দেশনাও দিয়েছেন তিনি। এদিকে রাজধানীর যানজট নিরসনে নতুন দুটি মেট্রোরেল নির্মাণসহ ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে খরচ ধরা হয়েছে […]
আবরার হত্যা আরেক আসামি গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুস সাদাত সামসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে এনজিও কর্মীর ছদ্মবেশে সেখানে অবস্থান করে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ডিবি ডিএমপি পুলিশ তাকে গ্রেপ্তারের পর ঢাকা […]
হাইকোর্টের রুল নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ নয়

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য প্রকাশিত ৯ম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, শ্রম মন্ত্রণালয়ের সচিব […]
মাঠের কর্মসূচি স্থগিত চার্জশিটভুক্তরা স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন

আবরার ফাহাদ হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে মাঠের আন্দোলন স্থগিত করলেও হত্যাকারীদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী শপথের মাধ্যমে চলমান মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানা হবে। গতকাল সন্ধ্যায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে […]
ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ভাই

প্রিয় ভাইয়ের নির্মম মৃত্যুর শোক কাটার আগেই ঢাকা ছেড়ে গেলেন বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। ঢাকা কলেজের একাদশ শ্রেণির এ শিক্ষার্থী কলেজ থেকে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া চলে গেছেন। তিনি এখন কুষ্টিয়া সরকারি কলেজে পড়াশোনা করবেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আবরার ফায়াজ জানিয়েছেন, যে শহরে তার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা […]
১০ দিনের রিমান্ডে ক্যাসিনো সম্রাট

মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকেও ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। পৃথক দুই মামলার তদন্ত […]