সাভারে চার লাখ টাকা মূল্যের ঝাটকা জব্দ

সাভারে চার লাখ টাকা মূল্যের ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ত থেকে ঝাটকা ইলিশগুলো জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ। সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, একদল অসাধু মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই মাছের আড়তে ঝাটকা ইলিশ বিক্রি করে আসছিল। […]
করোনাভাইরাস: কোয়ারেন্টিনে অভিনেতা দিলীপ কুমার

বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার কোয়ারেন্টিনে আছেন। করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদে থাকার জন্য তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন বলে জানান। কিছু দিন আগেই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তিনি বলেন, আমার স্ত্রী সায়রা আমার ক্ষেত্রে কোনও রিস্ক নিতে চায় না। সে কারণে আমার অসুস্থতার কথা মাথায় রেখে […]
হিলিতে ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক এক

দিনাজপুরের হিলিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকালে রায়ভাগ ২৮৬/১৪ এস পিলারের ১০ নম্বর এলাকা তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫৫)। তিনি হাকিমপুর উপজেলার চেংগ্রামের আব্দুল হামিদের ছেলে। এ সময় তার কাছ থেকে তিন হাজার নয়শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।হিলি বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, মঙ্গলবার […]
কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে আটজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের জাহিরুলের ছেলে তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের সুলতানের ছেলে রাশিদুল (২৭) ও তালম […]
বরগুনায় জরুরি মুহূর্তে স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মস্থলে না থাকার অভিযোগ

বরগুনার ৬টি উপজেলায় গেল ১৫ দিনে বিদেশ থেকে ৮ শতাধিক ব্যক্তি এলেও তাদের কোনও সঠিক তথ্য জানাতে পারছেন না মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা। এছাড়া বামনা ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধে জরুরি মুহূর্তে কর্মস্থলে না থাকার অভিযোগ পাওয়া গেছে। করোনাভাইরাসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেছেন এলাকাবাসী। বিদেশফেরতরা বাড়ি […]
প্রবেশপত্রের জন্য এইচএসসি পরীক্ষা দিতে পারবেন না রাব্বি

অতিরিক্ত টাকা দিয়েও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র না পাওয়ায় টাঙ্গাইলে এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রাব্বি মিয়া নামের এক শিক্ষার্থী। তিনি কালিহাতী উপজেলার শাহজাহান মিয়ার ছেলে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী রাব্বি বলেন, আমি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম স্কুল অ্যান্ড […]
নড়াইলে কৃষক হত্যা মামলায় গ্রেপ্তার ১

নড়াইলের কামাল প্রতাপ গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে নিহত কৃষক সাফি মোল্লা (৩৫) হত্যার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে সদর থানা পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার জের ধরে ওই গ্রামের বিদ্যুৎ, জাহিদ জোমাদ্দার, রংগু জমাদ্দার এবং পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের আলী খা ও ওহিদার খার বাড়ি ভাংচুর, গরু-ছাগল লুটপাটের ঘটনা ঘটেছে।জানা গেছে, গেল […]
নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার সোনাহারা গ্রামের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শিশুটির নাম সুমনা। সে উপজেলার সোনাহারা গ্রামের সজীব মিয়ার মেয়ে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুমনা নামের শিশুটি গেল ১৪ ফেব্রুয়ারি শনিবার হারিয়ে যায়। তার বাবা থানায় একটি জিডিও করেন।জিডির প্রেক্ষিতে পুলিশ সন্দেহবশত দুইজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সজীব মিয়ার বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গরম পানি ঢেলে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করে থানায় এনেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নসিমন সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যান ও হাটিকুমরুলগামী একটি মাছবাহী নসিমন গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের ও দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে ইউনিসেফের গাইডলাইন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও আজ সরকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে করোনাভাইরাসের মোকাবিলা করতে হবে, শিক্ষার্থীদের জন্য তার গাইডলাইন প্রকাশ করেছে ইউনিসেফ। বর্তমান পরিস্থিতিতে একটু দ্বিধাগ্রস্ত, আতঙ্কিত বা ক্ষুব্ধ হয়ে থাকাটা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই স্বাভাবিক। মনে রেখো, […]
করোনা নিয়ে উদ্বেগ কূটনীতিকদের, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করায়; ঢাকার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের কাছে করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে তাদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংকালে তাদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল […]
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে, পরে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি […]
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গল্প ভাবনায় নাটক ‘মহানায়ক’

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৭ মার্চ প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ভাবনায় বিশেষ নাটক ‘মহানায়ক’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান। আরও রয়েছেন আব্দূন নুর সজল, সালহা খানম নাদিয়ার মতো জনপ্রিয় মুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। আগামীকাল মঙ্গলবার রাত ৮ টায় ‘মহানায়ক’ নাটকটি দেখানো হবে। গল্পে দেখা যাবে, মফস্বলের একজন প্রবীণ হোমিও ডাক্তার মতিন সাহেব। তিনি চিরকুমার, সংসার করেননি দেশ গড়বেন বলে। তাকে দেশ গড়ার দায়িত্ব দেয়নি কেউ। তিনি নিয়েছেন এই দায়িত্ব মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে মহানায়কের অসমাপ্ত কাজ তিনি করে যেতে চান। তাই তিনি রাজারনীতি ঠিক করতে না এসে কাজে মনোযোগী হন তার কাজ শুরু হয়। বাড়ি থেকে তার গ্রামকে ঘিরে যে সোনার বাংলার স্বপ্নে একজন মহানায়ক ৭ই মার্চ ডাক দিয়েছিলেন যে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রতি সংস্কৃতির সাথে ঐতিহ্যের মত লালন হবে যে বাংলায় কৃষক হবে সম্মানীত, চাকুরীজীবীরা দেশের সেবায় ব্যস্ত থাকবেন সেই বাংলা গড়তে আজও যুদ্ধ করে যাচ্ছেন মতিন সাহেব। তিনি বিশ্বাস করেন মহানায়ক মুজিব-এর আবার জন্ম হবে আবার সে ফিরে আসবে এই বাংলার জীবনানন্দের কবিতায় অথবা কোনও উত্তাল মার্চে সংগ্রামের জীবন স্রোতে। তাই মতিন সাহেব আজও চিরকুমার মহান নেতা ফিরে এসে যেন সোনার বাংলাই দেখতে পান। সেই লক্ষ্যেই মতিন সাহেবের প্রতিদিনের কাজ। নানা ঘটনার মধ্যে দিয়ে গল্পটি এগিয়ে যায়।
করোনা নিয়ে উদ্বেগ কূটনীতিকদের, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করায়; ঢাকার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের কাছে করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে তাদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংকালে তাদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল […]
করোনা আতঙ্কে মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আজ সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ‘লকডাউন’ অবস্থা বজায় থাকবে। এ সময় বন্ধ থাকবে সকল প্রকার সুপার শপ, পাবলিক […]