ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

image 87629 1584420149

নরসিংদীর পলাশ উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের আরমান সরকারের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও  পলাশেরচর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২২)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম হোসাইন বলেন, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পলাশের কালিহাট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

স্বামী আটক, দাফনের প্রস্তুতির সময় দেখা গেল গৃহবধূর গলায় দাগ

image 87624 1584415677

পঞ্চগড় সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ শেফালী খাতুনের (৩০) স্বামী আলমগীর হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শেফালী খাতুন সদর উপজেলার অমখানা ইউনিয়নের মৃত আব্দুল হামিদের মেয়ে। আটক আলমগীর হোসেন প্রধানপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।পুলিশ […]

করোনায় আরো তিনজন শনাক্ত: আইইডিসিআর

image 87550 1584342693

দেশে আরও নতুন তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশিকে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। অপরদিকে ইউরোপের সব দেশ থেকে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরও বলেন, এ পর্যন্ত […]

করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

image 87623 1584415517

বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাসের বিস্তার রোধে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ গঠিত কমিটিগুলোর কার্যক্রম সুনির্দিষ্ট করে একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জাতীয়, বিভাগীয়, সিটি করপোরেশন এলাকা, পৌরসভা, […]

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

image 87628 1584418964

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের […]

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে

image 87622 1584412767

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে, পরে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি […]