করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জে রোড শো

আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে করোনার প্রথম ডোজ টিকা নিতে উদ্বুদ্ধ করতে রোড শো করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে রোড শো বের করা হয়। এরপর বেওথা রোড হয়ে শহীদ রফিক চত্বরে এসে শেষ হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ […]
ঘরের মেঝেতে পড়ে ছিল স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

মাদারীপুরের কালকিনি উপজেলার নিজ ঘরের মেঝে থেকে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রের নাম জহিরুল ইসলাম (১৬)। সে মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদারের ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলছাত্র জহিরুল […]
ডুলাহাজারা সাফারি পার্কে সিংহের মৃত্যু

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ ‘সোহেল’ মারা গেছে। বুধবার বিকালে সিংহের বেষ্টনীতে হঠাৎ নিথর দেহ উদ্ধার করা হয়। ২২ বছরের মাথায় সোহেলের মৃত্যু হয় বলে দাবি সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামের। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তিনি চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সাফারি পার্কের বয়স্ক সিংহ ‘সোহেল’ […]
ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। কিন্তু সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেন কি আদৌ পারবে রাশিয়াকে মোকাবিলা করতে। সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেনের চেয়ে রাশিয়া কতটা এগিয়ে […]
রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: ইউক্রেন

ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। রুশ প্রেসিডেন্টের সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা […]
আটকে আছে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ

অধিগ্রহণ করা জমিতে থাকা অবকাঠামো ও গাছপালার নিলামের মূল্যের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে। সড়ক বিভাগের দেওয়া এমন শর্তের কারণে আটকে আছে শরীয়তপুর-নাওডোবা পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক ও শরীয়তপুর-ইব্রাহিমপুর সড়কের উন্নয়ন কাজ। প্রকল্পের মেয়াদ এক দফা বাড়ানো হলেও কাটেনি জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা। এই গুরুত্বপূর্ণ সড়ক দুটি নির্মাণ ছিল শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের দাবি। ভূমি অধিগ্রহণসংক্রান্ত […]
ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলো

করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উঠে যাওয়ায় ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন নেতারা। তবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় অধিকাংশ দল। এ ইস্যুতে পরিবেশ-পরিস্থিতি বুঝে রাজপথের কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে তারা। একই সঙ্গে চলছে জোট […]
লিভারপুলের ৬ গোলের দিনে সালাহর অন্যন্য রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলেছে লিভারপুল। যার ধারাবাহিকতা দেখা গেল গতকাল রাতের ম্যাচেও। বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মোহামেদ সালাহর দল। অ্যানফিল্ডে মার্সেলো জোড়া গোল করলেন সালাহ, একটি এসিস্ট ছিল সঙ্গে। আর এরই সঙ্গে অনন্য এক রেকর্ড নিজের করে […]
মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল

কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখল ও প্যারাবন কেটে স্থাপনা নির্মাণকারী ২২ জনের নাম উল্লেখসহ ৪২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে বুধবার সকালে মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। […]
দৃষ্টি এবার বঙ্গভবনের দিকে

কে হচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), কারা আসছেন নির্বাচন কমিশনে- তা নিয়ে জনমনে কৌতূহল দানা বাঁধছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে নানা গুঞ্জন। আগামী দিনের রাজনীতি এবং গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার ধরন বা পালাবদলের অনেক কিছুই নির্ভর করছে নতুন এই কমিশনের ওপর। কারণ এই কমিশনের অধীনেই হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কমিশন গঠনের লক্ষ্যে ১০ […]
তাকে প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম: আলিয়া

বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হচ্ছে রণবীর-আলিয়া ভাট। পর্দায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করে। লাইট-ক্যামেরা ও অ্যাকশনের রঙিন জগত ছাপিয়ে তাদের সম্পর্কটা এখন ব্যক্তিগত পর্যায়েও। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর ও আলিয়া। এখন তাদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় ভক্ত-শুভানুধ্যায়ীরা। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য […]
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, তিনজনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। লিমা জানান, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্টের […]
আফিফ-মিরাজের ‘অবিস্মরণীয়’ জুটি নিয়ে যা বললেন নান্নু

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেটি আট বছর আগের কথা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে সেটিই ছিল দুদলের মধ্যকার প্রথম ওয়ানডে। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম সেই দুঃস্মৃতিই যেন ফিরিয়ে আনতে যাচ্ছিল। ২১৬ রানের মাঝারি মানের টার্গেট সামনে নিয়ে ৪৫ রানে ৬ উইকেট খুইয়ে হারের জন্য সব আয়োজনই সেরে […]
পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

জনগণকে উন্নত সেবা দিতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নোয়াখালী ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। […]
পেঁয়াজের বাড়তি দাম ঘাড়ে চাপছে

হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বাজারে ভোক্তার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজ। প্রতিদিনের রান্নায় বহুল ব্যবহৃত মসলাজাতীয় এ পণ্যটির দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা বাড়লে তার বড় চাপ পড়ে ভোক্তাদের সংসার খরচে। গত দুই সপ্তাহে পণ্যটির দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় আরও চাপে পড়েছে ভোক্তারা। রাজধানীর বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে […]