দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহত ২

dilli tay procondo gurnijor

প্রচণ্ড ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ভারতের রাজধানী দিল্লি। সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা। ঝড়ে প্রায় ১০০ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ঝড়ে প্রাণ হারিয়েছেন দুই দিল্লিবাসী। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির। সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। দিল্লির রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছচাপা পড়ে পার্কিং […]

ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

eayaba heroin soho 55 jon k grafter

বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে […]

নতুন রূপে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া

new rupay dora dossan ronbir aliya

গেল এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় বলিউড জুটি রণবীর-আলিয়া। এই জুটির বিয়ে ছিল সারা ভারতের আলোচনার বিষয়। বিয়ের প্রতিটি ছবি দেখে মনে হয়েছে যেন পরিণতি পেল কোনো রূপকথার গল্প। সম্প্রতি বিজ্ঞাপনী শুট সেরেছে এই জুটি। তারই নেপথ্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেও বহু বিজ্ঞাপনী প্রচার একসঙ্গে সেরেছেন রণবীর-আলিয়া। রিয়েল লাইফ কাপলকে দিয়ে […]

হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন

hobegonng j 330 maga plant a agun

হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি। তিনি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত […]

অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

agradeker vettitay boraddo chi cortogram camber

আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে দুই শতাধিক প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটকে ব্যবসাবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো, উৎসে কর কমানোসহ করোনা-পরবর্তী ক্ষতির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বেগবান করা, বন্ধ বা ক্ষতিগ্রস্ত শিল্পকারখানা পুনরায় চালু করা, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি নির্বিঘ্ন […]

টনে টনে মজুত করছেন অসাধু ব্যবসায়ীরা

tonay tonay mojud korcan osadu busnissman

ভোজ্যতেল ও পেঁয়াজের পর এবার অস্থির চট্টগ্রামের চালের বাজার। বোরোর ভরা মৌসুমে অন্যান্য বছর চালের দাম কমলেও এ বছর উলটা দাম বাড়ছেই। দুদিনের ব্যবধানে প্রতি বস্তা চালে (৫০ কেজি) দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, ভারত চাল রপ্তানি সীমিত করবে-এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামে পাইকাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে […]

জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

jedan o paiggeekay passonay falay etehas ggorlan

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ইতিহাসে প্রথম কোচ হিসাবে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এই ইতালীয় কোচ। গত রাতের ফাইনালের আগে এ রেকর্ডে রিয়ালের […]

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ucan ere ostro pathano niya possimaser huseyare rasia

রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ। খবর আলজাজিরার। রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল […]

ব্রাজিলে ভূমিধসে প্রাণ গেল ৩০ জনের

brazil a vume dosay 30 jon ere pran galo

ব্রাজিলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যেই মারা গেছেন ২৮ জন। খবর আলজাজিরার। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৭৬০ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সিভিল ডিফেন্স কর্মকর্তা লে. কর্নেল লিওনার্দো রদ্রিগেজ তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বন্যার […]

বিষন্নতা কাটিয়ে উঠেন কীভাবে, জানালেন ক্যাটরিনা

nesonota katiya othan kivabay jaanaalan karinna

মানসিক বিষন্নতা কার জীবনে না আসে। অবসাদময় সময়টুকু বিষিয়ে দেয় জীবন। দ্রুত দুশ্চিন্তা দূর না হলে বড় বিপদও হতে পারে। মানসিক চাপে পড়েন সেলিব্রেটিরাও। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জীবনেও এমন সময় আসে। তবে সেটি ভালোভাবেই মোকাবিলা করতে জানেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলা যায়, আমি শিখে […]

তারেক-জোবাইদার রিট শুনানি আজ

tarek rit jobaider sunane aj

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ১৫ বছর আগের পৃথক রিটের রুল শুনানির আবেদন করেছে দুদক। আজ শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চের তালিকায় রয়েছে রিট মামলাগুলো। ২০০৭ সালে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাব বিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে মামলা ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার […]

মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

muktijoddai calay k kupeya hotta

ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজারের লোহা ও সুতা (হার্ডওয়্যার) ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর […]

উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

ujirpuray gaser sathey bus ere dakkai nehoto 10

বরিশালের উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি […]

চার বিভাগে এলপিজি সরবরাহ করছে রূপগঞ্জের জি গ্যাস প্ল্যান্ট

4 bevaaggaay lpg ggas sorboraho korrcayy rupgong ere gas plant

ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেট বিভাগীয় অঞ্চলে এলপিজি গ্যাস সরবোরাহ করছে এনার্জি প্যাক লিমিটেডের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট। এ সব বিভাগে দিনে ২০০ মেট্রিক টন গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটিরবাণিজ্যিক বিভাগের প্রধান আবু সাঈদ রাজা। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। এ সময় প্ল্যান্ট ইনচার্জ সামসুজ্জোহা ও সেফটি ডিপার্টমেন্টের […]

গ্রিসের আরও তেল ট্যাংকার জব্দ করতে পারে ইরান

grish ere aro oil tangker jobdo kortay paray eran

আইন লংঘনের অভিযোগে পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। গ্রিস নিজেদের পানিসীমা থেকে ইরানি একটি তেল ট্যাংকার আটক করার কয়েকদিনের মাথায় পাল্টা এই পদক্ষেপ নিল দেশটি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরের পানিসীমায় বর্তমানে গ্রিসের ১৭টি জাহাজ রয়েছে। দেশটি যদি ইরানের ব্যাপারে বর্তমান নীতি অব্যাহত রাখে তাহলে তেহরান গ্রিসের […]