নিজেকে নাটক নির্মাণে ব্যস্ত রাখবেন সামছুল হুদা

সামছুল হুদা মূলত একজন মিউজিক ভিডিও নির্মাতা। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে শতাধিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। আজ থেকে বহুবছর আগে মোস্তফা সরয়ার ফারুকী’র ‘টেলিভিশন’ সিনেমার শুটিং দেখতে গিয়ে অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়। সুযোগও পেয়ে যান এই সিনেমায় অভিনয় করার। কিন্তু সিনেমা মুক্তির পর দলে বলে হলে গিয়ে সিনেমা দেখতে গিয়ে দেখেন তার […]
ডি জে শাহরিয়ারের ‘রসের হতা’

কন্ঠশিল্পী পারভেজকে নিয়ে ‘আজ পাশা’ গানের সঙ্গীত পরিচালনা করে আলোচনায় আসেন সঙ্গীত পরিচালক ডি জে শাহরিয়ার। এরপর আরো কয়েকটি গান প্রকাশ করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তরুণ এই সঙ্গীত পরিচালক। তার মিউজিক করা ‘বরিশালের লঞ্চে উইঠা লইবো ক্যাবিন রুম’ গানটিও এখন সবার মুখে মুখে। এই গানটিও ভাইরাল হয়ে যায় টিকটকসহ সোস্যাল মিডিয়ায়। তারই ধারাবাহিকতায় আবারও […]
সিজেএফবি’র নতুন প্রচার সম্পাদক শাকিলুর রহমান

বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। দেশের প্রধান জাতীয় সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজপোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। সম্প্রতি সংগঠনটির নতুন প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন তরুণ সাংবাদিক শাকিলুর রহমান (শাকিল)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসএ টিভিতে কর্মরত আছেন। নতুন দায়িত্ব পেয়ে শাকিলুর রহমান বলেন, ‘এটি আমার জন্য […]
সৌদি নারী ফুটবল রেফারির ইতিহাস

২০৩০ ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক হতে চায় সৌদি আরব। সেই দাবি জোরালো করতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে নিজেদের ক্লাব ফুটবলে উড়িয়ে এনেছে তারা। পাশাপাশি রক্ষণশীলতার দেওয়াল ভেঙে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবে প্রথম চালু হয় মেয়েদের পেশাদার ফুটবল লিগ। গত বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে সৌদি নারী দলের। সেই […]
মুহিন খান ও লিজার ‘যতনে’

জনপ্রিয় সংগীতশিল্পী মুহিন খান ও সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ নামে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে একই মঞ্চে গান গেয়ে সংগীতের ভুবনে পথচলা শুরু করেছেন। তবে তাদের একসঙ্গে কখনো গান করতে দেখা যায়নি। এবারই প্রথমবার একসঙ্গে দুজন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘যতনে’। এরই মধ্যে এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। হাবিব সিরাজি বাব্বুর […]
৫০ হাজার বছর পর সবুজ ধূমকেতু দেখবে পৃথিবী

আবার সবুজাভ আলোর ধূমকেতুর ঝটিকা সফর দেখবে বিশ্ব। আবারও ধরণির দুয়ারে দেখা দেবে সেই পুরোনো অতিথি। ৫০ হাজার বছর আগেও একবার পৃথিবীতে আসে ‘সি/২০২২ ই৩’ নামের এই ধূমকেতু। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার পৃথিবী অতিক্রম করবে। যা একেবারেই খালি চোখেই মানুষ দেখতে পারবে। প্রয়োজন হবে না টেলিস্কোপের। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশবিষয়ক জরিপ সংস্থা জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি জ্যোতির্বিজ্ঞানীরা […]
সর্বজনীন পেনশন বিলের প্রতিবেদন সংসদে, পাশের সুপারিশ

‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২’ পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাশের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করেন। সরকারি চাকরিজীবীদের বাইরে দেশের সব নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে এই আইনি কাঠামো তৈরি করছে সরকার। গত ২৯ আগস্ট ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২’ জাতীয় […]
বনার্ঢ্য আয়োজনে ফ্যাশন ডিজাইনার রোজা’র লরাটো’র ২য় বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: গতকাল ৭ জানুয়ারী ২০২৩ ইং ছিল আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার আফরোজা সিদ্দিকা রোজা প্রতিষ্ঠিত ‘লরাটো’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। লরাটোর ২য় প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ জাঁকজমক আয়োজনে লরাটো’র ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার আফরোজা সিদ্দিকা রোজার অর্ভথনায় অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক, […]
আজ ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার রোজার লরাটো’র সাফল্যের ২ বছর

আফরোজা সিদ্দিকা রোজা, একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার এবং লরাটোর চেয়ারম্যান, বিশ্বব্যাপী একটি বাংলাদেশী ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। আমাদের বিলাসবহুল ডিজাইনার গাউনের কারণে আমরা সারা বিশ্বে সুপরিচিত। গত দুই বছর ধরে লোরাটো বাংলাদেশ ও ইউরোপে ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ থেকে কাজ করছে। এই সময়ে, লোরাটো সফলভাবে বাংলাদেশ, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল এবং তুরস্কের মতো […]
অবশেষে তুরস্কের যে দাবি মেনে নিল যুক্তরাষ্ট্র

মার্কিন কুটনীতিকেরা এবং সরকার এবার থেকে তুরস্ককে তুর্কিয়ে বলেই সম্বোধন করবেন। অবশেষে তুরস্কের অনুরোধ মানলেন দেশটি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর এই সদস্য দেশকে তারা তুর্কিয়ে বলেই ডাকবে। তুরস্ককের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান কয়েক মাস আগেই সব দেশকে অনুরোধ জানিয়েছিলেন, তারা যেন তুরস্ককে তার্কি না বলে, […]
দেশে জ্বালানির দাম কমানোর কোনো পরিকল্পনা নেই

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের ৮০ ডলারের নিচে নেমেছে। শুক্রবার অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮২ ডলার। অর্থাৎ জ্বালানির দাম ২০২১ সালের ডিসেম্বর পর্যায়ে নেমে এসেছে। ৩ জানুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৩ ডলার- গত এক মাসের মধ্যে যা সর্বোচ্চ। ৭ ডিসেম্বর ব্রেন্ট ক্রুডের দর ছিল ৭৭ ডলার। […]
মাজহার বাবুর সিনেমায় মানসী প্রকৃতি

বিনোদন প্রতিবেদক : বছরের শুরুতেই সুখবর দিলেন সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মানসী প্রকৃতি। ক্যারিয়ারের পঞ্চম সিনেমার শুটিং সেটে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ষষ্ঠ সিনেমায়। ‘ঠোকর’ নামের নতুন সিনেমার মাধ্যমে নতুন বছরের প্রথম সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নায়িকার ভাষায়, এ এক অন্যরকম অনুভূতি। সিনেমাটি পরিচালনা করবেন সাংবাদিক মাজহার বাবু। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার […]
শার্লি এবদোয় খামেনির কার্টুন, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে ইরানের ক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বেশ কিছু কার্টুন ছেপেছে ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদো। ‘অবমাননাকর’ এসব কার্টুন ছাপার ঘটনায় তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইরান। বুধবার ফরাসি রাষ্ট্রদূতকে তলব করা হয়। খবর রয়টার্সের ফরাসি সপ্তাহিকটি খামেনিকে নিয়ে কয়েক ডজন কার্টুন ছেপেছে। শার্লি এবদোর ভাষ্য, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থনের […]
বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন কী, প্রশ্ন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সংলাপ করা হবে কিনা- এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পালটা প্রশ্ন ছুড়ে বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন কী? বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পালটা এ প্রশ্ন করেন। হাছান মাহমুদ বলেন, দেখুন সংলাপের প্রয়োজনীয়তা কী? […]
সমাজসেবা দিবস উপলক্ষে কমিউনিটি হাসপাতালের উদ্দ্যেগে অসহায়দের মাঝে শীত বস্থ বিতারণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজসেবা দিবস -২০২৩ উপলক্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের গ্যালারীতে অসহায় গরীব ও দু:স্থ রোগীদের মাঝে বিনামূল্য শীত বস্থ বিতারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই শীত বস্থ বিতরণ করা। মনি জুট মিলের পক্ষ থেকে মো: জুল হোসেইন এই শীত বস্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের […]