বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪৪৮ বিদেশি ক্রিকেটারের নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রোববার। এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার। তালিকায় আছেন কলিন ডি গ্রান্ডহোম, শাহনেওয়াজ দাহানি, দাসুন শানাকা, হায়দার আলিদের মতো তারকা ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদেরকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি এ-তে আছেন মোট ১৮ জন ক্রিকেটার। এ তালিকায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সংখ্যা বেশি। […]
কুড়িগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম গালিভ। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে জেলা বাছাই কমিটি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও […]
শাবনূর থেকে সায়ন্তিকা সবাই আমাকে পছন্দ করেন: জায়েদ খান

প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে তুমুল আলোচনার ঝড় তুলে কলকাতায় ফিরে গেছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রযোজকের অপেশাদারি আচরণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি। প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কলকাতার গণমাধ্যমে ‘ছায়াবাজ’ সিনেমার নায়ক জায়েদ খানের বেশ প্রশংসা করেছেন […]
ভিসানীতির প্রয়োগ নিয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড লু

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তিদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, […]
পল্টনে ব্যাংকে ঢুকে ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দিন-দুপুরে ব্যাংকের ভেতর থেকে অবিশ্বাস্য কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনা জানাজানির পরপরই জড়িতদের গ্রেফতারে অপারেশন শুরু করে গোয়েন্দা […]
মিরপুরে আবারও বৃষ্টি, ৩৪তম ওভারে বন্ধ খেলা

মিরপুরে আবারও বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে আগেই এ ম্যাচ নেমে এসেছে ৪২ ওভারে। আবার বৃষ্টি হওয়ায় সেটি কমে যাবে নিশ্চিতভাবেই। বৃষ্টির আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ক্রিজে টম ব্লান্ডেল ও কোলে ম্যাককনচি। এর আগে নির্ধারিত সময়ে টস জিতে বোলিং শুরু করে বাংলাদেশ। তবে বৃষ্টি বাগড়ায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর […]
এবার মা অপু বিশ্বাসকে নিয়ে ভ্যান চালাচ্ছে ছেলে জয়

তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হওয়ায় আব্রাম খান জয়ের প্রতি বিনোদনপ্রেমীদের আগ্রহ কিছুটা বেশিই। কিছু দিন আগেই শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার গান গেয়ে টিকটকে আলোচিত হয় জয়। এবার জয়কে দেখা গেল ভিন্নভাবে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছিল আব্রাম খান জয়। সে সময় […]
পরীমনির ডিভোর্স লেটার ও বিয়ের কাগজ কাজি অফিস থেকে নিয়ে গেছেন এক যুবক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির সংসার ভেঙেই গেল। রাজের সঙ্গে তার একসঙ্গে পথচলা দেড় বছরের বেশি স্থায়ী হয়নি। রাজ বহুদিন ধরেই পরীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না। সোমবার থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেল তাদের। ঢালিউডের আলোচিত এই জুটির দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ […]
বাংলাদেশে আগাম পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে আগামী ৭ অক্টোবর এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি আগাম পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। দূতাবাসের মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে […]
সুন্দরগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক কেজি শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে। গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনা সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ২০ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে অত্র থানার এস.আই(নিঃ)/ […]
নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে বরগুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠক

নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে বরগুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠক এম আর অভি, বরগুনা প্রতিনিধি:বরগুনায় জ্বালানী অধিকার সপ্তাহ উপলক্ষে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উন্নয়ন সহযোগী সংগঠনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ক্লীন বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এ বৈঠকের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন জাগোনারী। গোলটেবিল বৈঠকে আলোচনায় বলা হয়, […]
প্রথম সন্তান সিজারিয়ানে হলে দ্বিতীয়বার কি নরমালে হওয়া সম্ভব

অনেকের মনেই প্রশ্ন থাকে, প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনে হলে পরের সন্তান কি নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম দেওয়া সম্ভব? বেশির ভাগ মানুষেরই ধারণা, একবার সিজারিয়ান অপারেশন করলে কখনোই আর নরমাল ডেলিভারি সম্ভব নয়। কিন্তু জানেন কি, প্রথমবার সিজারিয়ান হওয়ার পরও দ্বিতীয়বার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব। একে বলা হয় ভিব্যাক (ভিবিএসি), অর্থাৎ ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। […]
পত্নীতলায় ২ ভুয়া পুলিশ আটক

রবিউল ইসলাম, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে আটক করে পত্নীতলা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ২৫ সিসি ডিসকভার মটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নেপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। তারা হলেন- উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার […]
পরীমনির একটা বিয়ের দেনমোহর ছিল ৩ টাকা

চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন পরী। এ কারণে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে। সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে ২০২০ সালের ১০ মার্চ বিয়ে করেছিলেন পরীমনি। রাজধানীর রাজারবাগ এলাকায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। বিয়ের পর তিনি বলেছিলেন, ‘জানেন, আমরা ৩ টাকায় বিয়ে করেছি। কি, কিউট না? […]
পিকআপ থামাতে গিয়ে ট্রাফিক সার্জেন্ট নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপভ্যান থামাতে গিয়ে ধাক্কায় জামাল উদ্দিন (৫৮) নামে জেলা পুলিশের (টিএসআই) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় […]