মনোনয়নপত্র জমা দিলেন ডলি সায়ন্তনী

doly sayantani swadeshnews24

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকালে পাবনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। সূত্রমতে, ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগরে এবং তার শিশুকাল থেকে তারুণ্যের পুরো সময় কেটেছে পাবনা শহরে। পাবনা শহরের সোনাপট্টিতে বড় ভাই বাদশা বুলবুল, […]

তিনশ আসনে মনোনয়ন জমা ২৭৪১ প্রার্থীর, ভোটে গেল ৩০ দল

election building SwadeshNews24

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ […]

বয়স ৮০ পর্যন্ত অভিনয় চালিয়ে যাবেন রানি মুখার্জি

rani

বলিউডের সেরা নায়িকাদের একজন হলেন রানী মুখার্জি। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই বঙ্গ তনয়া। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও দর্শকদের মনে রানীর জন্য ভালোবাসা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েছে। সম্প্রতি তিনি ৫৪তম ‘ভারত-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআই)-তে ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্সের একটি মাস্টারক্লাস চলাকালে হাজির হয়েছিলেন রানী। সেখানে তিনি […]

নওগাঁ-২ আসনের মনোনয়ন কিনে কপাল পুড়ল বিএনপি নেতার

trinomul bnp

রবিউল ইসলাম, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের প্রার্থী হতে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র কিনে দল থেকে অব্যাহতি পেলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার […]

শিকলবন্দী হয়ে মিশা বললেন, নিজেকে ভাঙতে চাই

misha

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। খল চরিত্রে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তাকে ওটিটিতেও দেখা যাচ্ছে। এছাড়া এখন নাটকেও নিয়মিত তিনি। পর্দায় খারাপ মানুষের চরিত্রে দেখা গেলেও ইদানিং তার চরিত্রে ভিন্নতা এনেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি লুক নিজের ফেসবুকে পোস্ট করে মিশা সওদাগর লিখেছেন, ‘অসহায়’। […]

ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা দিলেন কাদের মির্জা

mononoyon

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র দাখিল করেছেন তার ছোটভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুইঁয়ার কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিল শেষে আবদুল কাদের মির্জা বলেন, প্রিয় নেতা আওয়ামী লীগের তিনবারের সাধারণ […]

এই বাড়ি একদিন আমারও শেষ গন্তব্য হবে’

pori 1

চিত্রনায়িকা পরীমনির একমাত্র অভিভাবক হিসেবে বেঁচে ছিলেন নানা শামসুল হক গাজী। গত ২৩ নভেম্বর দিবাগত রাতে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রিয় নানাকে হারিয়ে বিষাদের সাগরে ডুবে আছেন পরী। কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না নানার মৃত্যুশোক। ঘুরেফিরে নানার কবরের পাশে গিয়েই বসে থাকেন। সেখান থেকেও উঠে আসতে ইচ্ছে করে না পরীমনির। মঙ্গলবার […]

আসন ভাগাভাগি নিয়ে চলছে দরকষাকষি

ayom

নির্বাচনের বল মাঠে গড়াতেই শুরু হয়েছে নানা সমীকরণ। মনোনয়নপত্র জমার শেষ দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোটের শরিকসহ অনেক নেতা আসন ভাগাভাগির জন্য দরকষাকষির ছক নিয়ে তৎপর। একাদশ সংসদ নির্বাচনে পাওয়া আসনের পাশাপাশি নতুন আসন বা ভোটের পর কী পদ আদায় করা যায়, সে পরিকল্পনায় ব্যস্ত সংশ্লিষ্টরা। অনেকেই ক্ষমতাসীনদের সঙ্গে কথাও বলছেন। কেউ কেউ গত […]

নির্বাচন পর্যবেক্ষণ: ঢাকায় পৌঁছেছে ইইউ কারিগরি প্রতিনিধি দল

UU election

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে ঢাকায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনি কারিগরি প্রতিনিধি দল। আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। আগামী রোববার থেকে প্রতিনিধিদলটি তাদের মিশন শুরু করবে। রোববার প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের […]

মাশরাফি ও সাকিবকে নিয়ে যা বললেন ফেরদৌস

ferdous election

অভিনেতা ফেরদৌস আহমেদ ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনি প্রচার শুরু করেছেন। সোমবার বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। নিজের নির্বাচনি আসন নিয়ে কিছু পরিকল্পনা আছে তার। ডেঙ্গু, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চান ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও […]

৩০ দিনে ২১২ গাড়িতে আগুন

bus fire

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে গত এক মাসে ২১২ টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস ১৩২ টি। গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, এক মাসে আগুনের ঘটনা ঘটেছে […]

পর্দার নায়ক ছিলাম, এবার মাঠের নায়ক হবো: ফেরদৌস

ferdous

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের ফেরদৌস বলেন, এতদিন পর্দার নায়ক ছিলাম, এবার মাঠের নায়ক হবো। ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবেন ফেরদৌস। তিনি বলেন, আমি সব সময় নায়ক থাকতে চাই। […]

রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

ras

রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরনগরী সোচিতে বড় বড় ঢেউ শহরের সমুদ্র উপকূলে আঘাত হেনেছে, রাশিয়া ও ইউক্রেনে ঝড়ের তাণ্ডবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন উভয় দেশের ২০ লাখ মানুষ। Advertisement সোমবার ঝড়ের জেরে প্রবল বাতাস এবং ব্যাপক বন্যার কারণে এই অবস্থার মধ্যে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী বাতাস এবং […]

বিএনপি ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বাসায় বোমা হামলা

bnp 1

বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ফেনী দাগনভূইয়ার বাসায় বোমা হামলা ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে তার বাসায় বোমা হামলার ঘটনা ঘটে। বাসার সামনে তার ছোট ভাই আকবর হোসেনের বাখা গাড়ি বোমার আঘাতে আগুন ধরে যায় এছাড়াও বাড়ির অন্যান্য জায়গায় ক্ষতি হয়েছে। বিস্তারিত আসছে… বিএনপি

অপেক্ষায় অপু বিশ্বাস

apu

মনের মতো গল্প পেলে কাজ করতে চান বলে জানিয়েছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। তার অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। রোজার ঈদে ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছে অপুর। সরকারি অনুদানের ছবিটির প্রযোজকও ছিলেন তিনি। এদিকে এ ছবির পর নতুন কোনো ছবিতে এখনো চুক্তিবদ্ধ হননি এই নায়িকা। এদিকে এই অভিনেত্রী নিজের সিনেমার কাজ বিষয়ে বলেন, […]