এবার এস আলমকে দুদকে তলব

বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম ও এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলমকেও তলব করা হয়েছে। তাদের আগামী ৫ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে। […]
সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

সংস্কারের নামে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের […]
গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে

গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে, যার প্রতিফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় পাপ ইসরাইলের কারণে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে আছে। সভ্যতার এ উৎকর্ষতার কালেই সবচেয়ে নির্মম […]
বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী পরিষদ গঠন

বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাডেমিতে (ফিমা) কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এ এইচ এম শামসুর রহমানকে সভাপতি এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুল ইসলামকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব মো. […]
সুরমা ও কুশিয়ারায় বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধা, জামায়াতের প্রতিবাদ

বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতি বলা হয়, ‘সিলেট […]
হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, টর্চার সেলে বহু মানুষকে বন্দি রেখে ঠান্ডা মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ। এ ধরনের অপরাধে দণ্ডিতদের বিচারে ফাঁসিও হতে পারে। দেশবাসী আশা করে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। রোববার এফডিসিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান […]
হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, টর্চার সেলে বহু মানুষকে বন্দি রেখে ঠান্ডা মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ। এ ধরনের অপরাধে দণ্ডিতদের বিচারে ফাঁসিও হতে পারে। দেশবাসী আশা করে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। রোববার এফডিসিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান […]
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইশরাক

জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে […]
ডিপিএলে খেলার খায়েশ উবে গেল সাকিবের

একদিনেই উবে গেল সাকিবের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার ইচ্ছা। এই টুর্নামেন্টে খেলার জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গিয়েছিল সাকিবের। দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করতে সব কাগজপত্রও পাঠিয়েছিলেন। তবে রোববার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত বদলে ফেলেছেন সাকিব। এখন আর তিনি এই টুর্নামেন্টে খেলতে চান না। দলদবলের দ্বিতীয় দিনে সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের (ক্রিকেট […]
ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে দেশ সংস্কার হবে: ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের প্রথম ও প্রধান চাহিদা বা প্রয়োজনের নাম হচ্ছে ভূমি। সেজন্য ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে, সার্বিকভাবে দেশ সংস্কার হবে। রোববার রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯ তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, মানুষের মৌলিক চাহিদা সবগুলোই ভূমির উপর নির্ভরশীল। […]
নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ছাত্রদলকে

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে […]
এফডিসির এমডিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মাসুমা রহমান তানির অপসারণের দাবি উঠেছে। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ নামের একটি সংগঠন তাকে অপসারণ করতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ […]
জাকাত ব্যবস্থা চালু হলে ৫ বছরের মধ্যে একজনও দরিদ্র থাকবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হলে এদেশে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না। এটি চালু করতে হলে ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। দেশে যত ধনী আছে তারা যদি যাকাত দেন তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র থাকবে না। সবাই জাকাতদাতা হয়ে যাবে। তিনি […]
সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি […]
উল্টোপথে যান ও অননুমোদিত সড়কে রিকশা চলাচলের বিষয়ে ডিএমপির হুঁশিয়ারি

ঢাকা মহানগরীতে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (২২ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ […]