ডিপিএলে খেলার খায়েশ উবে গেল সাকিবের

একদিনেই উবে গেল সাকিবের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার ইচ্ছা। এই টুর্নামেন্টে খেলার জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গিয়েছিল সাকিবের। দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করতে সব কাগজপত্রও পাঠিয়েছিলেন।

তবে রোববার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত বদলে ফেলেছেন সাকিব। এখন আর তিনি এই টুর্নামেন্টে খেলতে চান না। দলদবলের দ্বিতীয় দিনে সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

গেল বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন সাকিব। তার নামে হত্যা মামলাও রয়েছে। সবমিলিয়ে এখন আর দেশে ফিরতে পারছেন না। এর আগে দেশের মাটিতে গত অক্টোবরে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এরপর বিপিএলে চিটাগং কিংসে নাম লিখিয়েও খেলা হয়নি তার।

তাই যখন খবর ছড়িয়ে পড়ে যে, সাকিব ডিপিএলে খেলবেন–তখন শুরুতেই প্রশ্ন ওঠে সাকিব কি আদৌ দেশে ফিরে এই টুর্নামেন্টে খেলবেন? অবশেষে সে শঙ্কাই সত্যি হলো। হয়ত সাকিব দেশে ফেরা নিয়ে নতুন করে কোনো ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডিপিএল। রোববার শেষ হয়েছে দুই দিনব্যাপী দলবদল।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক