‘একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেয়নি’

একটি দল সংস্কারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিভিন্ন ভাবে তারা সংস্কারের বিরোধিতা করছে। কিন্তু তারা ভুলে গেছে, শুধু তাদের ক্ষমতায় বসানোর জন্য আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেননি। গণঅভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কারের বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৭ এপ্রিল প্রবাসী সরকারের শপথ গ্রহণ […]
জুলাই বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতাম না: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান ও দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতেন। ওই বিপ্লবের আদর্শ ধারণ করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিপ্লবে প্রাণদানকারী প্রায় দুই হাজার মানুষের মধ্যে […]
‘আ.লীগের কবর বাংলাদেশে হবে না’

জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওসমান হাদি বলেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনি প্রচারণা চালাবে এই […]
চট্টগ্রাম-মোংলা রুটে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল

রপ্তানি খরচ কমাতে দেশে প্রথমবারের মতো অভ্যন্তরীণ রুটে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল।চলতি এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে এই রুটটি চালু হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের শিপ এজেন্ট ‘সি গ্লোরি’। বৃহত্তম খুলনাঞ্চলের পণ্য আমদানি-রপ্তানি সুবিধা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় এই উদ্যোক্তা প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মোংলা বন্দর বার্থ অ্যান্ড শিপ […]
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদী ছাত্র-জনতা। শুক্রবার বিকাল ৫টায় উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তরাসহ […]
ঝটিকা মিছিলের দায়ে গ্রেফতার ২ আ.লীগ নেতা চারদিনের রিমান্ডে

রাজধানীর পল্টনে ঝটিকা মিছিলের দায়ে গ্রেফতার দুই আওয়ামী লীগকে নেতা চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। তারা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান। […]
প্রশাসনের ওপর দুটো জিনিস ভর করেছে: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে যুব সমাবেশে তিনি এ কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান প্রশাসনের ওপর দুইটা জিনিস ভর করেছে খুব বেশি করে। একটা হচ্ছে, ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো […]
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পাওয়ার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফেরত পাওয়ার চেষ্টা চলছে। আর মার্কিন বাজার থেকে আমদানি বাড়াতে জ্বালানি খাতের বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদে এ কথা বলেন। প্রসঙ্গত বিশ্বব্যাংক ও আইএমএফ’র বৈঠকে অংশ নিতে […]
পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়

ঢাকায় আন্তর্জাতিকবিষয়ক বিশ্লেষকরা বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে সরকারি পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী অগ্রগতির জন্য অপেক্ষা করবেন। কারণ, আলোচনায় ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সম্পদ ভাগাভাগির বিষয়গুলো উঠে এসেছে। সাবেক রাষ্ট্রদূত ও বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ রাষ্ট্রদূত হুমায়ুন কবির বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, ‘বিভিন্ন কারণে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ […]
নির্যাতিত মুসলমানদের রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি

ফিলিস্তিন, ভারত, কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেন। তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি, আরাকান’, ‘ফ্রি ফ্রি, […]
জিম্বাবুয়ের বিপক্ষে কেমন উইকেট চান বাংলাদেশ কোচ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। বাংলাদেশে যে কয়টি আন্তর্জাতিক ভেন্যু রয়েছে, এর মধ্যে সবচেয়ে স্পোর্টিং উইকেটের দেখা মেলে সেখানে। জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সও এমন উইকেটের জন্যই মুখিয়ে রয়েছেন। সাধারণত বাংলাদেশে বিদেশি কোন দল এলে মিরপুরে স্পিনদুর্গ […]
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় ফের মিছিল করেছেন। রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আজ শুক্রবার মিছিল করেন তারা। জানা যায়, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার […]
আ.লীগ একটি বাজে দল, প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত: শফিকুল আলম

সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ একটি বাজে দল; সত্যিকার অর্থে যার প্রত্যেকটি লিডারশিপের হাতে রক্ত। যারা গুমে জড়িত, খুনে জড়িত, ব্যাংক ডাকাতিতে জড়িত। জেনে বুঝে ওই পার্টিতে জয়েন করা ঠিক না। শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল […]
হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান

হাসিনার ফাঁসি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা নিয়ে সরকার টালবাহনা করছে বলে মনে করেন দুদু। বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচনে বিলম্ব করছে বলে তার মত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক যুব সমাবেশে বিএনপির এই নেতা বলেন, এ সরকারের […]
‘চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’

ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। প্রয়োজনে লাখ লোককে মেরে ফেলতেও দ্বিধা করে না। কিন্তু পাগলামি কমে যায় যখন মাথার ওপর ডাণ্ডা পড়ে। লোভী মানুষরা যেখানে টাকা ও জমি দেখেন, সেখানে হামলা করেন। টাকার জন্য এ পাগলামি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, চোর, ডাকাত […]