‘অত্যাচারী শাসকের কী পরিণতি হতে পারে হাসিনাকে দেখে তা শিখতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অহঙ্কারী ও অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে হাসিনাকে দেখে তা ভবিষ্যত প্রজন্মকে শিখতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে হাতহতদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের। আমরা তাদের কাছে দায়বদ্ধ।’ শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি […]
বৈষম্যহীন সিদ্ধান্ত নিয়ে চীনা হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যহীন সিদ্ধান্ত গ্রহণ করুন, চীনা মেডিকেল কলেজ এবং হাসপাতাল পঞ্চগড়ে স্থাপন করতে হবে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চগড় জেলা সমিতি ঢাকা আয়োজিত ‘চীনের অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে’ মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]
পরীমনিকাণ্ডে বেনজীরের যোগ ছিল কিনা, যা বললেন নাসির

পরীমনি-কাণ্ডের সঙ্গে বেনজীরের কোনো সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে বর্তমান ঢাকা বোট ক্লাব প্রেসিডেন্ট নাসির মাহমুদ বলেছেন, ‘পরীমনি-কাণ্ডের পরে আমি তিন বছর বোট ক্লাবে আসতে পারিনি। ’ তিনি বলেন, ‘আমি যেভাবে হেনস্তা হয়েছি, সেভাবে হেনস্তা হওয়ার কথা ছিল না। পরীমনি এই ক্লাবের সদস্য নন। তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী, যদি […]
ওটিটিতে ফারিণের ‘ফাতিমা’

ঢাকা শহরে ভাগ্যের সন্ধানে আসেন ফাতিমা। সে আসলে ভাগ্য খুঁজছেন না, খুঁজছেন পালাবার পথ। এই দেশ ও শহর থেকে দূরে কোথায় চলে যেতে চান। পালাতে পারেন না। ভাগ্যের ফেরে অভিনয়ে নাম লেখান। অভিনয় করে বীরাঙ্গনা সুবর্ণা চরিত্রে। রিলের সেই বীরাঙ্গনা সুবর্ণা যেন ফাতিমাকে অভিনয় থেকে নিয়ে আসে বাস্তবতায়। এমন গল্পের সিনেমাটি বেশ সাড়া জাগিয়েছে। ২০২৪ […]
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা

দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি হয়। পরে সৃষ্ট সমস্যা […]
ছিলেন ‘পরিষ্কার আউট’, নিয়মের মারপ্যাঁচে বেঁচে মুম্বাইকে জেতালেন তিনি

মুম্বাই ইন্ডিয়ান্স টানা দ্বিতীয় জয় তুলে নিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ছয় উইকেটে। মুম্বাইয়ের এই জয়ের অন্যতম নায়ক রায়ান রিকেলটন। তিনি অবশ্য সপ্তম ওভারেই আউট হয়ে যেতে পারতেন। তবে হাইনরিখ ক্লাসেনের উইকেটকিপিং ভুলে বড়সড় সুযোগ হাতছাড়া করে সানরাইজার্স। জিশান আনসারির করা সপ্তম ওভারের পঞ্চম বলে ঘটনা ঘটে। রিকেলটন শট করেন […]
ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসকে নিয়ে টাইমের পাতায় একটি মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি লিখেছেন, ‘গত বছর ছাত্র-নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের […]
মমতার অভিযোগ উড়িয়ে দিল ঢাকা

মুর্শিদাবাদের সহিংসতায় বাংলাদেশের মানুষ জড়িত— এমন অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর তীব্র নিন্দা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার কলকাতায় ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে একটি বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, ‘বাংলাদেশের দুষ্কৃতকারীদের মুর্শিদাবাদে নিয়ে এসে পূর্বপরিকল্পিত দাঙ্গা করানো হচ্ছে। নাম না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মুখ্যমন্ত্রী […]
বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশের সামনে যে সমীকরণ

৬ দলের লড়াই এখন তিন দলে থেমেছে। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি আরেকটি টিকিটের জন্য পাঁচ দলের লড়াই। একটু কাঁটছাঁট করে বললে—মেয়েদের ২০২৫ বিশ্বকাপের বাকি একটি টিকিটের জন্য লড়বে তিনটি দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গতকাল থাই মেয়েদের বিপক্ষে নিজেদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। সিদ্রা আমিনের ৮০ রানের ক্যামিও, ফাতিমা […]
কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিলের ডাক
ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা দেশব্যাপী একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। পোস্ট এবং ভিডিওতে উল্লেখ করা হয়, জুমার নামাজের পর সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘৮৭ […]
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে সিপিডির সংলাপ

যুক্তরাষ্ট্রের পালটা শুল্কনীতি বাংলাদেশের জন্য নানা অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে পরিস্থিতি মোকাবিলায় দেশটির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। এর ওপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র থেকে কী সুবিধা পাওয়া যেতে পারে। এছাড়াও দীর্ঘমেয়াদি লক্ষ্যে বাজার ও পণ্যের বহুমুখীকরণ জরুরি। এক্ষেত্রে ইউরোপ ও এশিয়ার বাজারকে গুরুত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর […]
পাকিস্তানপন্থি পররাষ্ট্রনীতি প্রশ্নের জবাব দিলেন উপ-প্রেস সচিব

প্রতিবেশীকে খুশি করতে আরেক প্রতিবেশীর থেকে দূরে সরে যাওয়া স্বাধীন জাতির পররাষ্ট্র নীতি হতে পারে না। অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যা-ই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থি নীতি হবে। যা আমাদের নিজস্ব স্বার্থে পরিচালিত হবে বলে ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার বাংলাদেশ […]
তিন দাবি পূরণ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: ডা. শফিকুর রহমান

জাতির প্রত্যাশা অনুযায়ী তিনটি ‘ম্যান্ডেটরি’ (বাধ্যতামূলক) দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাজ্যসহ ইউরোপ সফর শেষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউরোপ ও যুক্তরাজ্য সফরের খুঁটিনাটি জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘তারা (বিদেশিরা) আমাদের দেশের […]
অনিরাপদ ডায়ালাইসিসে ৭০ ভাগ রোগী আক্রান্ত হচ্ছেন ভাইরাসে

কিডনির স্বাভাবিক কার্যকারিতা হারানোর পর বেঁচে থাকার একমাত্র উপায় ডায়ালাইসিস। কিন্তু হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস পজিটিভ কিডনি রোগীদের জন্য সংশ্লিষ্ট সব হাসপাতালে পৃথক ডায়ালাইসিস মেশিনের ব্যবস্থা নেই। ফলে অনেক হাসপাতাল নিয়মনীতির তোয়াক্কা না করে একই মেশিনে ডায়ালাইসিস সেবা দিচ্ছে। এতে হেপাটাইটিস নেই এমন কিডনি রোগীর ভাইরাসটিতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অন্যদিকে ডায়ালাইসিস মেশিন সংকটে হেপাটাইটিস […]
লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এর মধ্যে সম্প্রতি লন্ডনে বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি করেছে, যা এখন রাজনীতির আলোচিত ইস্যু। বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামায়াতের অবস্থান বদল ও বিএনপির দাবির কাছাকাছি আনা-এ বৈঠকের ফল কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। […]