নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
আগামী ১ অক্টোবর থেকে শুরু নারীদের এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দল ঘোষণা করেছে। এবারের আসরে ৭টি দল খেলবে।…
