জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আশরাফুল

Screenshot 20260417 114652 Facebook

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিতে ১৪৯ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শিকদারকে পুনরায় সভাপতি এবং মো. আশরাফুল আমিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত […]

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Bangla New Year 1433

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে […]

বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

Oppo Bangla Noboborsho swadeshnews24

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয় ডিভাইস অপো এ৬–এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে এ-সিরিজ লাইনের নতুন এই ভ্যারিয়েন্ট উন্মোচন ব্র্যান্ডটির বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণা বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ও সর্বাধুনিক পারফরম্যান্স-নির্ভর আপগ্রেড নিশ্চিত করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। অপো […]

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে শিশু নিহত

Child Death accident swadeshnews24

আমতলী (বরগুনা) প্রতিনিধি। গাজীকালু দরগাহর ওরশ থেকে ফেরার পথে শিশু জুনায়েদ (১২) অটো গাড়ীর নিচে চাপা পড়ে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে আমতলী উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে। ওই দিন বিকেলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া গাজী কালুর দরগায় গতকাল রবিবার রাতে বার্ষিক ওরশ […]

নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ swadeshnews24

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১ হাজার ৭৩০ জন […]

লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

narail news lohagora swadeshnews24

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি, সম্পাদনায়-সাইমুর রহমান : নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণিকার মোড়ক […]

আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন । রেজাউল সভাপতি সুমন সম্পাদক নির্বাচিত

IMG 20260411 WA0005

আমতলী(বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে । সভাপতি হিসেবে আমারদেশ আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান সুমনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে । শুক্রবার সকাল ১০ টায় আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভঅ অনুষ্ঠিত হয় । সভায় […]

নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ

IMG 20260409 WA0006

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর মা আরিফা বেগমকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টা নিশ্চিত […]

নড়াইলের লোহাগড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

IMG 20260409 WA0004

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা যুব […]

টঙ্গীতে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধ: কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম

Screenshot 20260409 031358 ChatGPT

নিজস্ব প্রতিনিধি, সম্পাদনায়-সাইমুর রহমান: গাজীপুরের টঙ্গী এলাকায় তুচ্ছ একটি বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কলেজ ছাত্র। আহত গ্যানিমুন হামিদ খান সামির উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সামিরের নিজ বাড়ির ভেতরে জোরপূর্বক একটি মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে টঙ্গী বাজারের ভুসি ব্যবসায়ী লাল মিয়ার […]

যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ইরান

Iran war break swadeshnews24

লেবাননজুড়ে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার মুখে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্রটি জানিয়েছে, ইসরাইল যদি লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ না করে, তবে ইরান এই চুক্তি আর […]

হরমুজ এড়িয়ে যাওয়া সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে ইরানের হামলা

iran attacked saudi Oil Pipeline

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। বর্তমানে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম এই পাইপলাইন। আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরও বেশ কিছু স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশাল পরিমাণ তেল ও গ্যাস আটকা পড়ে এবং বিশ্ববাজারে জ্বালানির […]

আন্তর্জাতিক দরজায় কড়া নাড়ল সিয়ামের ‘রাক্ষস’

siam ahmed rakkhos swadeshnews24

গত ৬ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিনেমাটি। দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছে সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় এখন এটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছাতে শুরু করেছে। ইতালিতে মুক্তির পর সেখানকার দর্শকদের প্রতিক্রিয়ায় […]

শেষ মুহূর্তে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে চীন!

CHina iran USA

তেহরানকে যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর পেছনে চীনের ভূমিকা ছিল কি না— বার্তা সংস্থা এএফপির এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি যা শুনেছি তা হলো, হ্যাঁ।’’ এই যুদ্ধ থামাতে বেইজিংয়ের জন্যও একটি বিশেষ তাগাদার জায়গা আছে তাহলো- মে মাসের মাঝামাঝি সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। যুদ্ধের দোহাই […]

দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

ham tika MR RUBELA

হাম নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, […]