Breaking
Wed. Jul 15th, 2026

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপাকে অপহরণ করা হয়েছে। রাজধানীর গুলশান থানা থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জিডি করে ফেরার পথে তাকে অপহরণ করা হয়।

গুলশান থানার  ওসি জানান, সাবিনা নিপা থানায় জিডি করতে এসেছিলেন। কিন্তু তিনি অপহরণ হয়েছেন আড়ংয়ের সামনে থেকে। এটা আমাদের আওতায় পড়েনি। অপহরণের স্থান শিল্পাঞ্চল থানার আওতায় পড়ার কারণে বিষয়টি তারা দেখছে।

জানা গেছে, গত কয়েকদিন থেকে সংবাদ উপস্থাপিকা নিপাকে মোবাইলে কে বা কারা হুমকি দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি রাতে গুলশান থানায় জিডি করেন।

রেফারেন্স কালের কণ্ঠ
http://www.kalerkantho.com/online/entertainment/2016/05/18/359913

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *