মোবাইল সিম ব্যবহার করে কথা বলাসহ অন্যান্য সেবার (ইন্টারনেট ডাটা) ওপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে মোবাইল সিমভিত্তিক সব ধরনের সেবার ওপর গ্রাহকের খরচ আরেকটু বাড়বে। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইল সিমভিত্তিক সেবার ওপর এ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’ এ সিদ্ধান্তের ফলে বর্তমান মুঠোফোন সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে। তবে মুঠোফোনের সিমকার্ডের কর গত অর্থবছরের মতোই ১০০ টাকা রাখা হয়েছে। Post navigation রমজানে চট্টগ্রামে ভোগ্যপণ্যের মূল্য তালিকা লাগানো বাধ্যতামূলক ১ থেকে ১০ জুলাই সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা