সাদিয়া আফরোজ ,স্বদেশনিউজ২৪ঃ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, গতকাল রোববার রাত আটটার দিকে আবুধাবি থেকে একটি ফ্লাইটে ওই সিগারেটগুলো আমদানি করা হয়। এসব সিগারেটের মধ্যে বেনসন, ডানহিলসহ আরও কয়েকটি ব্র্যান্ডের সিগারেট ছিল। সিগারেটগুলো কয়েকটি কার্টনে ভর্তি ছিল। আর কার্টনগুলো এয়ারফ্রেইটের ক্যানপি জিরো এলাকায় অন্যান্য পণ্যের আড়ালে লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সিগারেটগুলো জব্দ করা হয়।
মইনুল খান আরও বলেন, এসব সিগারেটের মূল্য দেড় কোটি টাকা। তদন্ত করে আমদানিকারককে খুঁজে বের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *