fgV1Dvrঢাকা: তৌসিফ মফস্বলের একজন সহজ-সরল ছেলে। তার অনেকগুলো ভালো অভ্যাসের মধ্যে একটি হলো-ডায়েরিতে লেখা। সেখায় লিখে রাখেন জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলো। আর ডায়েরীটা তার সবসময়ের সঙ্গী। কিছুটা আনমনে গোছের সেই ছেলেটার সঙ্গে কলেজে পরিচয় হয় মেহজাবিনের। পরিচয় থেকে দুজনের সম্পর্কটা প্রেমে গড়ায়। মাঝে উচ্চ মাধ্যমিক শেষে করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। মেহজাবিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর তৌসিফ ভর্তি হয় সরকারি বিশ্ববিদ্যালয়ে। মাঝে মেহজাবিনের জীবনে আসে নতুন প্রেমিক, ইরফান সাজ্জাদ।

এমন ত্রিমুখী প্রেমের গল্পেই নির্মিত হয়েছেন টেলিছবি ‘এফিটাফ’। মাসুদ আল হাসানের মূল গল্পে টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন লিওনেল মোর্শেদ রাকিন। আর পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

নির্মাতা জানালেন, নাটকের গল্পটা খুব ভালো। আর তৌসিফ ও মেহজাবিনের সঙ্গে কাজের অভিজ্ঞতাটাও দারুন। ভালো কিছুর অপেক্ষায়।

গত পরশু রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এটি প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *