ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ মহেশপুর উপজেলা ৬নং নেপা ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে কে বি এস মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান প্রচার সম্পাদক নেপা ইউনিয়ন আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলফিককার আলী, আরো উপস্থিত ছিলেন নুরআলম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এস এম রবিউল হোসেন শান্ত সাধারণ সম্পাদক নেপা ইউনিয়ন ছাত্রলীগ।

আরো উপস্থিত ছিলেন শামীম রেজা সিনিয়র সহ-সভাপতি, জিয়ারুল ইসলাম সহ-সভাপতি, আনোয়ার জাহিদ রনি সাংঘঠনিক সম্পাদক, আনিছুজ্জামান জনি পদ্মপুকুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্র-ছাত্রীরা সে সময় উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যে দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এদেশের ছাত্র সমাজের ভূমিকা ইতিহাসে স্বরনীয়।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে যখন দেশ মধ্যম আয়ের তালিকায় পা রেখেছে তখনই স্বাধীনতা বিরুধী পরাজিত শক্তি ষড়যন্ত্র করে জঙ্গীবাদের মাধ্যমে দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, যা এদেশের ছাত্র সমাজ কখনই মেনে নেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *