14169454_342898762765290_455612279_nশেখ সাদীঃ নতুন পোশাকে ঈদ উদযাপনকে আনন্দময় করতেই ‘রঙ বাংলাদেশ’ আয়োজন করেছে বিশেষ ঈদ সংগ্রহের। সব বয়সীদের জন্য থাকছে ঈদ পোশাকের এই বিশেষ সংগ্রহ। এই সংগ্রহে রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ-দোপাট্টা, আনস্টিচড সালোয়ার-কামিজ, সিঙ্গল ওড়না, পাঞ্জাবি, শার্ট, বেবি ড্রেস। এ ছাড়া বরাবরে মতো আছে গয়না আর বিশেষ উপহারসামগ্রী হিসেবে মগ। ‘রঙ বাংলাদেশ’-এর এই কালেকশনে বিভিন্ন ধরনের সুতি কাপড় ব্যবহার করেছে। পাশাপাশি এই কালেকশনে উৎসবময় করতে আরো ব্যবহার করা হয়েছে বলাকা সিল্ক, হাফ-সিল্ক, জয়সিল্ক, অ্যান্ডি কটন এবং অ্যান্ডি সিল্ক। কোরবানি ঈদ সংগ্রহে মাত্রা এনেছে লাল, কমলা, নীল, হলুদ, সবুজ, কালো, সাদা, অ্যাশ, আকাশি, বেগুনি, ম্যাজেন্টা ও বাদামি রং। এ ছাড়া রয়েছে এসব রঙের অসংখ্য শেড। এই কালেকশনের বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে পোশাককে দৃষ্টিনন্দন করার প্রয়াস। বিভিন্ন ধরনের প্রিন্টের ব্যবহার এই ঈদ কালেকশনের মূল বৈশিষ্ট্য। নকশার চাহিদা অনুযায়ী কারচুপি, মেশিন ও হ্যান্ড এমব্রয়ডারি, পাশাপাশি ব্যবহার করা হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, ফয়েল প্রিন্ট। ভোক্তাদের শপিংকে ঝামেলামুক্ত করার জন্য রঙ বাংলাদেশ-এর রয়েছে অনলাইনে কেনাকাটার সুযোগ। এর সঙ্গে আরো আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা। উপহার দিতে পারেন গিফট ভাউচারও, আপনার প্রিয়জন তার পছন্দমতো সামগ্রী ক্রয় করে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *