Breaking
Sun. Jul 19th, 2026

সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

3615_dmpঢাকার বাসিন্দাদের তথ্য সংরক্ষণে ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় এই সফটওয়্যারের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার জানান, এরইমধ্যে ১৮ লাখ তথ্যফরমের মাধ্যমে ঢাকা মহানগরীর এক কোটি বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়েছে যা ৩ মাসের মধ্যে সফটওয়ারের আওতায় আনা হবে। তিনি জানান, প্রত্যেক ভাড়াটিয়ার জন্য আলাদা নিবন্ধন নম্বর দেয়া হবে।

কোনো ভাড়াটিয়া স্থান পরিবর্তন করলে তার তথ্য ওই নম্বরে নিয়মিত হালনাগাদ করা হবে। নতুন ডাটাবেজের ব্যবহার সম্পর্কে আছাদুজ্জামান বলেন, ডাটাবেজে ডিএমপি হেডকোয়ার্টার ও সংশ্লিষ্ট থানার শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রবেশের অনুমতি থাকবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *