bnp-flag5

লেখকঃ আবদুল মালেক।

সম্পাদনায়ঃ ফয়সাল আহমেদ চৌধুরী, উপদেষ্টা, স্বদেশ নিউজ২৪.কম

মানুষের অনাস্থায় বিএনপি এখন দিশেহারা। অাস্থার এই সংকট বিএনপি’র নিজেরই সৃষ্টি। মোদ্দা কথা, বিএনপি এখন জনবিচ্ছিন্ন। ক্ষমতায় যেতে তাই বিদেশী প্রভু খুঁজছে। এক সময় মোদিতে মজেছিল বিএনপি, মোদির বিজয়ে মিষ্টির দাম বেড়ে গেছিল। এখন মার্কিন ভোটের অপেক্ষা। বিএনপি’র ধারনা, হিলারী জিতলেই গণেশ উল্টে যাবে, অর্থাৎ ‘হাসিনা আউট, খালেদা ইন’।

মেধাবী মানুষেরা বিএনপি’র রাজনীতি করে বলে কোনোদিনই মনে হয়নি, অাজো মনে হয়না। যে দু’চার জন অাছে এদের জ্ঞান পাকিস্তানী স্বার্থের পূজায় রত, এরা দেশপ্রেমিক নয় বরং এরা দেশদ্রোহী। ভারত পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র। বিএনপি পাকিস্তানী অাদর্শের দল, এটা ভারতের জানা। পাকিস্তান ভারতের চিরশত্রু, সেখানে এই অর্বাচিনের দল কি করে ভাবলো যে নরেন্দ্র মোদি পাকিস্তানের বন্ধুকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে?

ভারতের নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রায় মাসাধিক সময় নিয়ে সম্পন্ন হয় ভারতের ভোটগ্রহন। অবশেষে মোদির বিজয়ে অানন্দের জোয়ার বয়ে যায় বিএনপি শিবিরে। নেতারা কোলাকুলি করে অানন্দ প্রকাশ করেন, পরস্পরের বাসায় মিষ্টি পাঠান। বেগম জিয়া ও তার পুত্রধন মোদি বন্দনায় মাতেন। ভাবখানা এমন যেন, বিএনপি-ই জিতেছে, শুধুই অভিষেকের অপেক্ষা। কিন্তু দিনশেষে কি দেখা গেল? সবই পন্ডশ্রম।

সেই একই স্বপ্নে বিভোর এখন বিএনপি’র হাইকমান্ড। দফায় দফায় বৈঠক হচ্ছে গুলশান কার্য্যালয়ে। যদি হিলারী জিতেন তবে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সে বিবৃতির মুসাবিদা চলছে। গুলশানের কর্মকর্তা-কর্মচারীরা সদা ব্যস্ত সময় পার করতে দেখা যায়, অার নেতাদের তো গলদগর্ম অবস্থা। অার হবে না-ই বা কেন? অামেরিকা বলে কথা, এটা তো ভারত নয়। দুনিয়ার মাই-বাপ। অ্যারেঞ্জমেন্টে ঘাটতি থাকলে চলে?

অামেরিকার অাড়াই’শ বছরের ইতিহাস বলে, ক্ষমতার বদল হলেও পররাষ্ট্রনীতির পরিবর্তন হয়না। সেখানে দেশদ্রোহী মেজর জিয়ার দলের জন্য এতদিনের নীতির পরিবর্তন করবে এটা ভাবার কারন ঘটেনি। এজন্যই বলি বিএনপি’র গন্ডমূর্খের দল অষ্টম শ্রেনীর নিচে মাথা গলিয়ে ইতিহাসের সব ভুলে বসে অাছে। ন্যুনতম বিশ্লেষণ ক্ষমতাও অবশিষ্ট নেই। বিএনপিকে বলবো এই ভ্রান্তিবিলাস ত্যাগ করে জনগনের কাছে যেতে, সময় এখনো ফুরিয়ে যায়নি। অামেরিকা নয়, জনগণই ক্ষমতায় বসাতে পারে।

1932301_1462587823977788_313740801_n

  • আবদুল মালেক। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *