ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে সুযোগ পেয়ে স্বপ্ন সত্যি হয়েছে বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও আলি আহমদ মানিকের। মূলত পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সুপারিশেই এ দুজনকে রাখা হয়েছে স্কোয়াডে।

তারা জানান কোচের আস্থার প্রতিদান দিতে চান। বিসিবি একাদশ স্বপ্নপূরণের প্রথম ধাপ মাত্র। একদিন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে চান, এবাদত-মানিক।

উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। বাংলাদেশে এমন উচ্চতার পেসার পাওয়া মেলা ভার। সেখানে নেটে বল করা আলি আহমদ মানিক যেন উজ্জ্বল ব্যতিক্রম। স্বাভাবিকভাবেই এই দলে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়ে খুব খুশি মানিক ও পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত।

মানিকের প্রিয় বোলার টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদ। দেশের বাইরে তেমন খেলা দেখেন না তিনি। কোর্টনি ওয়ালশের গুডবুকে তার নাম এটা যেন স্বপ্ন সমতুল্য।

এবাদতও যেন ধীরে ধীরে ডানা মেলছেন। কিছুদিন আগে হাই পারফর‌ম্যান্স স্কোয়াডে আকিব জাভেদের অধীনেও নিজেকে পরিপক্ব করেন এই পেসার। পেসার হান্টের এই তারকা চান গতির তোপে সব বাঁধা উড়িয়ে দিতে।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসের হয়ে খেলবেন এবাদত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *