খেলা চলাকালীন সময়ে মাঠে ঢুকে পড়া ভক্ত যখন মাশরাফিকে জড়িয়ে ধরল তখন ঠিকই ম্যাশ তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে রক্ষা করল। এ ঘটনার পর সব সামাজিক মাধ্যমগুলো সরব হয়েছিল মাশরাফির উদারতা নিয়ে। মাশরাফি যেভাবে তার ভক্তকে রক্ষা করলেন এটা দেখার পর আর চুপ করে বসে থাকতে পারেননি শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপল থারাঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেজ থেকে ম্যাশের সঙ্গে ভক্তের জড়িয়ে থাকার ছবি সহ লেখেন সম্মানিত সতীর্থ মাশরাফি মর্তুজা। পহেলা অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ চলাকালে নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে হঠাৎ দৌঁড়ে মাঠে ঢুকে পড়েন ম্যাশ ভক্ত। দৌঁড়ে মাশরাফির কাছে যান ওই ভক্ত। নিরাপত্তকর্মীরা সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে ভক্তকে আটক করার চেষ্টা করেন। তবে মাশরাফি তাকে জড়িয়ে ধরে নিরাপত্তাকর্মীদের হাত থেকে রক্ষা করেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে মাঠ থেকে বাইরে নিয়ে যান। Post navigation ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে সুযোগ পেয়ে স্বপ্ন সত্যি হয়েছে বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও আলি আহমদ মানিকের। ইংল্যান্ডকে ৩১০ রানের টার্গেট দিয়েছে বিসিবি একাদশ