কেন্দ্রীয় কারাগারের কিছু জমি স্থানীয়রা দখল করার কারণে প্রাচীর তোলা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। এতে কারাগারের নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘কারাগারের কাজ শুরু করার আগে নিরাপত্তা প্রাচীর করা উচিত ছিল। যেকোনো কারণেই হোক নিরাপত্তা প্রাচীর নির্মাণ না করে কারাগার নির্মাণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কারাগারের পূর্ব দিকটি সবচেয়ে বেশি অরক্ষিত। পিডাব্লিউডিকে কারাগারের নিরাপত্তা প্রাচীর নির্মাণসহ বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের জন্য বারবার বলা হয়েছে। কিন্তু পিডাব্লিউডির এই নির্মাণ কাজে আন্তরিকতার অভাব আছে বলে মনে করছি।’ Post navigation খাদিজা আক্তার নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাঙামাটিতে কাপ্তাই লেক এলাকায় দোতলা একটি ভবন ধসে পড়ে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে