দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবিয়দের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় দিবা রাত্রির টেস্ট ম্যাচ খেলবে এ দু’দল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করায় টেস্ট সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। ভারতের কাছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও এই ম্যাচটি চারশতম টেস্ট হওয়ায় জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে পাকিস্তান।
তবে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান এখনো ম্যাচ খেলার মত ফিট নন। অন্যদিকে শর্ট ফরম্যাটের সবগুলো ম্যাচে হারায় আত্মবিশ্বাসে ঘাটতি আছে ক্যারিবিয়দের। কারণ শেষ পাঁচ টেস্টে পাকিস্তানের ৩টিতে জয় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের ৩ হার ও ২ ড্র। তাই এই ম্যাচে সবদিক থেকেই এগিয়ে থাকবে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *