জেলা প্রশাসকের (বান্দরবান) সম্মেলন কক্ষ থেকে: পর্যটন সমৃদ্ধ জেলাগুলোতে একজন অতিরিক্ত জেলা প্রশাসক- পর্যটন (এডিসি) থাকা প্রয়োজন বলে মনে করেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার (২১ অক্টোবর) সকালে বাংলানিউজের উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে পর্যটন’ শীর্ষক বিশেষজ্ঞ আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন। আলমগীর হোসেন বলেন, বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ জেলাগুলোতে একজন করে এডিসি (পর্যটন) থাকতে পারেন। তিনি ওইসব এলাকার ভ্রমণ বিষয়টি দেখভাল করবেন। ‘আলাদা একজন এডিসি থাকলে পর্যটন খাত আরও এগিয়ে যাবে’। সরকার ঘোষিত ‘পর্যটন বর্ষ-২০১৬’র শুরু থেকে বাংলানিউজের ‘বছরজুড়ে দেশ ঘুরে’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার ও বৃহত্তর সিলেটের পর এবার ‘পাহাড়ে পর্যটন’ শীর্ষক এই আলোচনা সভা হচ্ছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার পাহাড়ের জীববৈচিত্র্য, ঝরনা-লেক আর সবুজে ঘেরা বান্দরবানসহ তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির অবারিত সৌন্দর্য উন্মোচনের পাশাপাশি বাংলানিউজ কর্মীদের করা বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. শাকের আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ ও হিয়ামুল ইসলাম, সরীসৃপ বিশেষজ্ঞ শাহরীয়ার সিজার রহমান অংশ নিয়েছেন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সভাপতিত্ব করছেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন, বান্দরবান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চৈতী সর্ববিদ্যা, মো. আবদুল্লাহ আল মামুন, নাহিদা আক্তার তানিয়া, পর্যটন পুলিশের পরিদর্শক সুহৃদ চাকমাসহ পর্যটন সংশ্লিষ্টরা। বাংলানিউজের এ উদ্যোগে সহযোগিতা করছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও ট্রাভেল এজেন্সি ফড়িং। Post navigation আমি ছোট ছেলে! চরম মজার ফানি ভিডিওটি না দেখলে মিস করবেন কিন্তু বগালেকে ফিশ স্পা ফ্রি