balon-de-or২০১৬ সালের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন পাঁচ জন করে ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল  মেসি ও  নেইমার।

পুরো মৌসুমে অসাধারণ সাফল্যের জন্য এবারের পুরস্কারটি জেতার লড়াইয়ে এগিয়ে রয়েছেন রোনালদো। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ  জেতাতে  নেতৃত্ব  দেন তিন বারের বর্ষসেরা এই ফুটবলার।

বার্সেলোনার  কোপা  দেল  রে ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তালিকায় রয়েছেন লিওনেল মেসি। ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ে সামনে  থেকে নেতৃত্ব  দেয়া ছাড়াও ক্লাব ফুটবলে বার্সেলোনার দুই শিরোপা জয়ে নেইমারের ভূমিকাও কম নয়।

সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন লুইস সুয়ারেস, গ্যারেথ বেল, অঁতোয়ান গ্রিজমান, পল পগবা, ইব্রাহিমোভিচ, সের্জিও আগুয়েরো। ফিফার সাথে মিলে পুরস্কারটি  দেওয়ার চুক্তি  শেষ হয়ে যাওয়ায় এ বছর  থেকে একাই ব্যালন ডি’অর  দেবে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *