RABজয়পুরহাটে যুবলীগ নেতা সিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাফিন গুলিতে নিহত হয়েছে। র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধে মারা যায় এই শীর্ষ সন্ত্রাসী।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার দাদড়া জন্তিগ্রাম এলাকায়, সন্ত্রাসীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় তারা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাফিন নিহত হন। সাফিনের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *