sabbir-660x330ক্রিকেটার সাবি্বর রহমান এবং মডেল নায়লা নাঈমের করা একটি টেলিভিশন বিজ্ঞাপন ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
কোমল পানীয়র এই বিজ্ঞাপনটিতে ক্রিকেটার সাবি্বর রহমান মডেল তারকা নায়লা নাঈমের সঙ্গে অভিনয় করেছেন।
বিসিবির একজন কর্মকর্তা বলেন, এই বিজ্ঞাপনটির কারণে ক্রিকেটারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, একথা ভেবেই তারা এটার প্রচার বন্ধ করতে বলেছেন। গত কয়েকদিন ধরে বিজ্ঞাপনটির প্রচার বন্ধ রয়েছে।
বাংলাদেশের একটি বড় কোম্পানি প্রাণ গ্রুপের কোমল পানীয়র জন্য এ বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল।
কোম্পানিটির মার্কেটিং বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল জানান, তাদের কোমল পানীয় ‘অস্কার’-এর জন্য ক্রিকেটার সাবি্বর রহমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করা হয়েছিল।
কামাল বলেন, বিজ্ঞাপনটি বন্ধ রাখার জন্য তারা গত ২২ তারিখে বিসিবির কাছ থেকে চিঠি পান। বিসিবি বলেছে বিজ্ঞাপনটির বিষয়বস্তু এবং অভিনয়ে একজন ক্রিকেটারের সঙ্গে মানানসই নয়। তাই বিসিবির অনুরোধ সম্মান জানানোর জন্য তারা বিজ্ঞাপনটির প্রচার রেখেছে।
ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানান, বিজ্ঞাপনটি নিয়ে ফেসবুকে যেভাবে সমালোচনা হচ্ছে সেটি তাদের নজরে এসেছে।
ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা আরও বলেন, ক্রিকেটারদের বিজ্ঞাপনে মডেল হতে বাধা নেই। কিন্তু সাবি্বর রহমান এবং নায়লা নাঈমের বিজ্ঞাপনটি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে। যে পানীয়র জন্য এ বিজ্ঞাপন করা হয়েছে সেটি আসলে কোন ধরনের পানীয় তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
তবে প্রাণ গ্রুপের কামরুজ্জামান কামাল বলেন, এটাকে তারা কোমল পানীয় হিসেবে বাজারে এনেছেন।
তিনি বলেন, এটা হান্ড্রের্ড পার্সেন্ট (শতভাগ) অ্যালকোহল ফ্রি। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পর তারা বিষয়টি নিয়ে ক্রিকেটার সাবি্বর রহমান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন।
এদিকে, বিজ্ঞাপনটি প্রচার না করার অনুরোধ জানিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *