সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল নজরদারির আওতায় আনছে সরকার। একটি সফটওয়ারে থাকবে সব প্রতিষ্ঠানের তথ্য। এটি ব্যবহার করেই শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের নির্দেশনা দেবে মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে এই সফটওয়ারের আওতায় আসবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ একাডেমিক সুপারভিশন রিপোর্টে অনুযায়ী সরকারের নির্দেশনা মানছে না ১৪ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। আর ৪৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান আংশিক নির্দেশনা অনুসরণ করছে। এর ফলে প্রতিষ্ঠানে দূর হচ্ছে না অনিয়ম ও দুর্নীতি। এ অবস্থায় দেশের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি সফটওয়ারের মধ্যে নিয়ে আসছে সরকার। যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের সব তথ্য প্রতিদিন আপডেট করতে হবে। এছাড়া এ সফটওয়ারের মাধ্যমেই সব ধরনের নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এই নজরদারির নাম দেয়া হয়েছে পিয়ার ইন্সপেকশন। সফটওয়ারটি নিয়ে কাজ করছে শিক্ষাপ্রতিষ্ঠান অডিটের দায়িত্বে থাকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তারা বলছে বর্তমানে বছরে দেড় হাজারের মতে প্রতিষ্ঠানে পরিদর্শনের সামর্থ্য রয়েছে সরকারের। তবে নতুন সফটওয়ারের মাধ্যমে সব প্রতিষ্ঠানই নজরদারির আওতায় আনা যাবে। শিক্ষাবিদেরা মনে করছেন, পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা সম্ভব। এই পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের আইডি কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। ফলে তাদের উপস্থিতিও পর্যবেক্ষণে রাখতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। Post navigation কলেজ ছাত্রী খাদিজাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কায়ান্ট দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে