obidul-kaderডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক সাফল্য আশা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত সফর করবেন। সেতুমন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারত দুদেশই আশাবাদী। প্রধানমন্ত্রীর সফরে তিস্তার পানি বণ্টনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করা যায়। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে আলোচনা বা সংলাপের কোনো পথ খোলা রাখেনি বিএনপি। সাংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *