আজ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা। প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। এ বছর ৯টি বোর্ডের অধীনে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন অংশ নিচ্ছে পরীক্ষায়। এর মধ্যে জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী। পরীক্ষার হলে আগে ঢুকলে ১৫ মিনিট পূর্বেই দেওয়া হবে খাতা। যদিও বিষয়টি বাধ্যতামূলক নয়। এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। আগামী ১৭ নভেম্বর শেষ হবে পরীক্ষা। ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে ৩০ ডিসেম্বরের মধ্যে।আজ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা। প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। Post navigation জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে এখনো আলাদা সচিবালয় পায়নি রাষ্ট্রের অন্যতম প্রধান এ স্তম্ভ