pak-64321নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শারজিল খান ও মোহাম্মদ রিজওয়ান।
ঘোষিত স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজের দলে থাকা জুলফিকার বাবরের স্থান হয়নি। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটের কথা চিন্তা করে দলে ডাকা হয়েছে পাঁচজন পেসারকে। এছাড়া স্পিন আক্রমণে ইয়াসির শাহ আর সদ্যই ক্যারিবীয়দের বিপক্ষে অভিষিক্ত মোহাম্মদ নওয়াজ তো থাকছেনই।
টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান শারজিল খান ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও, পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন দুজনেই। নভেম্বরের ১৭ তারিখে ক্রাইস্টচার্চে প্রথম টেস্টটি শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *