কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় নারীরা। দুপুরে টেকনাফের বাস স্টেশন সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বদিকে গরীবের বন্ধু ও জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করেন। এসময় তারা বদিকে মুক্তি দেয়ার আহবান জানান। প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বাহারছড়া আওয়ামীলীগের এক প্রতিবাদ সমাবেশ থেকেও বদির মুক্তির দাবি জানানো হয়। Post navigation জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান শনিবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা যান চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূল পার হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি